Makeup Tips: মেকআপের কিছু কৌশল, আলিয়ার মতো ঝকঝকে ত্বক নিমেষেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  16 Jun 2022 02:20 PM (IST)
Makeup Tips: মেকআপের কিছু কৌশল, আলিয়ার মতো ঝকঝকে ত্বক নিমেষেই

—ফাইল চিত্র।

1

এই গরমে বাইরে বেরনো মানেই ঘেমেনেয়ে একসা। তাতে মেকআপের তিলমাত্র অবশিষ্ট থাকে না। কিছু ক্ষণের মধ্যেই ক্লান্তি ভাব ফুটে উঠে চেহারায়।

2

অথচ সারাদিন রোদে-জলে শ্যুটিং সামলেও ঝকঝকে উপস্থিতি তারকাদেরও। মেকআপও একচুল এদিক ওদিক হয় না।

3

তারকারা ত্বকের পরিচর্যা একটু বেশিই করেন হয়ত। তবে শিশিরের মতো উজ্জ্বল ত্বকের অধিকারী হতে শিখে নেওয়া উচিত মেকআপের সঠিক কৌশলও।

4

বাড়ি থেকে বেরনোর আগে মুখ এক্সফোলিয়েট করুন। জোরে জোরে স্ক্রাব ঘষবেন না মুখে। বরং হালকা হাতে ডেড সেল তুলে ফেলুন।

5

ডেড সেলের নীচে চাপা পড়ে থাকায় আমাদের ত্বক নিষ্প্রভ দেখায়। ত্বকের ঔজ্বল্য ফেরাতে তাই এক্সফোলিয়েশন জরুরি

6

বাড়ি থেকে বেরনোর আগে সানস্ক্রিন মাস্ট। শুধুমাত্র রোদ থেকে রক্ষা পেতে নয়, ত্বকের তরতাজা ভাব ধরে রাখার জন্যও।

7

সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এসপিএফ ৩০-এর উপরই জোর দেন বিশেষজ্ঞরা। তবে ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন। সানস্ক্রিন দীর্ঘস্থায়ী হোক যদি চান, সে ক্ষেত্রে সানস্ক্রিনের দুই প্রলেপ লাগান।

8

সানস্ক্রিনের উপর ফেস মিস্ট স্প্রে করুন। এতে ঝকঝকে দেখতে লাগবে ত্বক। তার উপর লিকুইড বেসড মেকআপ ব্যবহার করুন।

9

লিপস্টিকের পরিবর্তে ব্যবহার করুন লিপ টিন্ট। অথবা ভাল কোনও লিপ গ্লস। এতে ঠোট শুষ্ক বলে অনুভূত হবে না।

10

সময়ের সঙ্গে সঙ্গে মেকআপের ধরনও পাল্টায়। আজকাল যেমন জমকালো মেকআপের জনপ্রিয়তা নেই। তার চেয়ে স্বাভাবিক ঔজ্জ্বল্যের উপরই জোর দেন সকলে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Makeup Tips: মেকআপের কিছু কৌশল, আলিয়ার মতো ঝকঝকে ত্বক নিমেষেই
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন