Male Breast Cancer : পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার, উপসর্গগুলি কী কী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  22 Aug 2023 07:14 AM (IST)
Male Breast Cancer : পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার, উপসর্গগুলি কী কী

পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার

1

পুরুষদেরও স্তনে ক্যান্সার ! মহিলাদের তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও, বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

2

অনেকে হয়ত জানেনই না, পুরুষের স্তনেও কর্কটরোগ হতে পারে। না, এটা শুধুমাত্র মহিলাদের রোগ নয়, পুরুষদের স্তন ক্যান্সার একটি বিরল অসুখ যা পুরুষদের স্তনের টিস্যুতে তৈরি হয়।

3

বেশিরভাগ আক্রান্তই প্রাথমিক স্তরে লক্ষণগুলি বুঝতে পারেন না। তাই চিকিৎসকের কাছে আসতে দেরি হয়ে যায়, তাই বিষয়টি বিপজ্জনক জায়গায় পৌঁছে যায়।

4

পুরুষ স্তন ক্যান্সারের উপসর্গগুলি কী কী। স্তনের উপর থেকে লাম্প বা ফোলা ভাব দেখা যেতে পারে। • স্পর্শ করলে লাম্পের অস্তিস্ব বোঝা যেতে পারে।

5

মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলির সঙ্গে পুরুষদের উপসর্গ খুব আলাদা নয়। যেমন ব্রেস্ট-এর ত্বকের রঙে লক্ষণীয় পরিবর্তন আসতে পারে।

6

কোনও কোনও সময় ত্বকের উপর তল বা টেক্সচার কমলালেবুর খোসার মতো মনে হতে পারে। • স্তনবৃন্তে পরিবর্তন আসতে পারে। স্তনবৃন্তের রঙে পরিবর্তন আসে।

7

স্তনবৃন্ত থেকে তরল বের হতে পারে। কখনও আবার রক্তপাতও ঘটতে পারে।

8

লিভার সিরোসিস থাকলে তা পুরুষ হরমোন হ্রাস করে এবং মহিলা হরমোনের মাত্রা বৃদ্ধি করে। যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

9

অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পর্ক রয়েছে দেহের ইস্ট্রোজেনের মাত্রার। এই হরমোন বেশি হয়ে গেলে , তা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Male Breast Cancer : পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার, উপসর্গগুলি কী কী
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন