Nail Biting Bad Habit: দাঁতে নখ কাটেন? অজান্তেই ডেকে আনছেন চরম বিপদ

ছবি সূত্র- পিক্সেলস
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটা কিংবা বলা ভাল দাঁত দিয়ে নখ ছেঁড়ার অভ্যাস অনেকেরই রয়েছে। আসলে এটি এক ধরনের বদভ্যাস যা ডেকে আনে অনেক সমস্যা।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটলে আপনার নখের শেপ বা আকৃতি নষ্ট হয়ে যাবে। সঠিক ভাবে নখ বৃদ্ধি পাবে না।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস থাকলে আপনার নখের গঠন দুর্বল হয়ে পড়বে। ফলে সহজে নখ ভেঙে যাবে। অর্থাৎ নখ ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস নখের আশপাশে চামড়ায় প্রভাব ফেলবে। এর পাশাপাশি নখের কিউটিকল দুর্বল হয়ে যাবে। নখের সঠিক বৃদ্ধি ঘটবে না।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটলে যে শুধু নখের সমস্যাই দেখা দেবে তা কিন্তু নয়। আপনার মুখে এবং দাঁতেও সমস্যা হতে পারে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটলে নখের মধ্যে থাকা নোংরা সরাসরি মুখে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করবে। তার ফলে বাড়বে পেটের সমস্যা, বিভিন্ন সংক্রমণ।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটার অভ্যাস যাঁদের অনেকদিনের তাঁদের নখে ইনফেকশন হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে আপনার নখে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। এর পাশাপাশি দাঁতে নখ কাটলে নখের আঘাতে আপনার ঠোঁট, চোয়াল এইসব অংশে কেটে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের মাড়িও।
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটার অভ্যাস ক্ষতি করবে আপনার আঙুল, নখ এবং কিউটিকলসের মধ্যে থাকা বিভিন্ন টিস্যুর। অসাবধানে ব্যথা পেতে পারেন আপনি।
ছবি সৌজন্যে- পিক্সেলস। যেহেতু দাঁত দিয়ে নখ কাটছেন তার ফলে নখ এবং আঙুলের পাশাপাশি দাঁতের আশপাশে থাকা সফট টিস্যুও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেটে ছরে যেতে পারে।