Immunity Booster Foods : বর্ষায় নানা রোগে ভুগছেন ? রইল 'দাওয়াই'

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Jul 2022 12:13 AM (IST)
Immunity Booster Foods : বর্ষায় নানা রোগে ভুগছেন ? রইল 'দাওয়াই'

প্রতীকী ছবি

1

বর্ষায় রোগ-বালাই লেগেই রয়েছে। জ্বর-সর্দি-কাশি থেকে ত্বকের নানা রোগে জেরবার অনেকেই।

2

এই পরিস্থিতিতে বৃষ্টি-বাদলের দিনে রোগ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেহেতু একটা অতিমারী এমনিতেই চলছে, তাই হামেশাই রোগের ঝঞ্ঝাট এড়াতে পাতে থাক রোগ প্রতিরোধ গড়ে তুলতে পারে এমন খাবার।

3

খেতে পারেন বেদানা। এতে ভিটামিন সি ও ফাইবার রয়েছে। রয়েছে অ্যান্টি-অক্সিডেন্টও।

4

বেদানা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। হজমে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।

5

পাতে তুলে নিন টক দই। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অব্যর্থ ।

6

টক দইয়ে রয়েছে ভিটামিন, খনিজও। যা স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

7

আয়ুর্বেদে অন্যতম তাৎপর্যপূর্ণ জাম। হার্ট, আর্থারাইটিস, পেট ব্যথার মতো রোগের মোকাবিলায় এই ফলের কথা বলে আয়ুর্বেদ।

8

জামে থাকা উপাদান কিডনি থেকে টক্সিন বের করে দেয়। এছাড়া এই ফলে থাকা ফাইবার হজমে সাহায্য করে।

9

বর্ষায় বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করে আমলা। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।

10

এছাড়া এই মরসুমে নিয়মিত খান বিট। বিটরুট হজমে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Immunity Booster Foods : বর্ষায় নানা রোগে ভুগছেন ? রইল 'দাওয়াই'
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন