Lifestyle News : কাজে মন বসাতে পারছেন না ? এই নিয়মগুলি মানলে হতে পারে সমস্যার সমাধান !

ABP Ananda   |  01 Aug 2023 12:01 PM (IST)
Lifestyle News : কাজে মন বসাতে পারছেন না ? এই নিয়মগুলি মানলে হতে পারে সমস্যার সমাধান !

প্রতীকী ছবি

1

ব্যস্ততার এই জীবনে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে প্রভাবিত হচ্ছে মানসিক স্বাস্থ্যও।

2

৯টা থেকে ৬টা অফিস, খারাপ খাবার, এলোমেলো রুটিনের কারণে আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটছে। এছাড়া আরও অনেক কারণ দায়ী।

3

এরকম সমস্যা সকলেরই হতে পারে। তবে, কয়েকটি পদক্ষেপে এর মোকাবিলা সম্ভব।

4

মনঃসংযোগের সমস্যার মোকাবিলা করার জন্য, কোনও কাজ করার একদিন আগে সমস্ত পরিকল্পনা করে নিন। যাতে আপনি কীভাবে কাজ করবেন তা ভেবে সারা দিন বয়ে না যায়।

5

মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাও গুরুত্বপূর্ণ ৷ কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে এবং আপনি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে পারেন৷ তাই ইমেল চেক করার আগে, ফোন কল করা বা সোশ্যাল মিডিয়া ফিড পড়ার আগে আপনার কাজগুলি শেষ করে ফেলুন ৷

6

এই সমস্যার সমাধানে আপনি ধ্যানের সাহায্যও নিতে পারেন। মেডিটেশন আপনার মনে শান্তি আনবে। মনে আসা চিন্তা বাদ দিয়ে আপনাকে একটি বিষয়ে ফোকাস করতে সাহায্য করবে। দুশ্চিন্তা, উদ্বেগ, বিষণ্ণতার মতো যে কোনও মানসিক অশান্তি দূর করে ধ্যান।

7

৭ থেকে ৮ ঘণ্টার পর্যাপ্ত ঘুমও এক্ষেত্রে উপকারী। আপনি যদি কম ঘুমান, তাহলে আপনার পক্ষে মনোনিবেশ করা কঠিন হবে।

8

ঘুম থেকে শরীর শক্তি পায়। এটি এক ধরনের নিরাময় প্রক্রিয়া। এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এর অভাবে কাজের গতি কমে যায়। কাজের সময় অলস বোধ করতে পারেন।

9

মাল্টি টাস্কিং এড়িয়ে চলুন। একবারে একটি কাজ করলে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবেন এবং আপনার কাজের উত্পাদনশীলতাও বাড়বে। এতে আপনি স্বাচ্ছন্দ্যে টার্গেটে পৌঁছতে পারবেন। যদি বারবার এক টাস্ক থেকে অন্য টাস্কে চলে যান, তাহলে কোনও কাজ সঠিকভাবে করতে পারবেন না।

10

এছাড়া টানা কাজ করে গেলেও ক্লান্ত বোধ হয়। যে কারণে দীর্ঘ সময় ধরে কাজে মনোযোগ বসাতে সমস্যা হয়। বিরতি না নিয়ে কাজ করলে মনোযোগ কমে যায়। এই পরিস্থিতিতে নিয়মিত বিরতি নেওয়ার চেষ্টা করুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Lifestyle News : কাজে মন বসাতে পারছেন না ? এই নিয়মগুলি মানলে হতে পারে সমস্যার সমাধান !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন