Scrubbing Side Effects: প্রায়ই স্ক্রাব করেন মুখে, কীভাবে ক্ষতি হয় ত্বকের? সপ্তাহে ক'দিন স্ক্রাব করা উচিত
Skin Care Tips: সপ্তাহে ২ থেকে ৩ দিন স্ক্রাব করাই যথেষ্ট। এর বেশি কোনওভাবেই স্ক্রাবিং করা উচিত নয়। নাহলে ত্বকে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের পরিচর্যার জন্য স্ক্রাব করা জরুরি। সপ্তাহে একদিন বা দু'দিন স্ক্রাব করলেই যথেষ্ট। খুব বেশি হলে ২-৩ দিন স্ক্রাব করতে পারেন। তার বেশি নয়।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে স্ক্রাব ব্যবহার করলে ডেড স্কিন সেল ঝরে ত্বকের জেল্লা, উজ্জ্বলভাব বজায় থাকে। তবে বেশি স্ক্রাব করা হয়ে গেলে ত্বক খুব রুক্ষ হয়ে যাবে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। স্ক্রাব করার পর নিয়ম করে মুখে ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করা ভীষণভাবে জরুরি। নাহলে ত্বক খুবই রুক্ষ-শুষ্ক হয়ে যাবে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখের ত্বকে স্ক্রাবের অতিরিক্ত ব্যবহার হয়ে গেলে ত্বক রুক্ষ-শুষ্ক হওয়ার পাশাপাশি আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখের বিভিন্ন অংশ থেকে চামড়া উঠতে পারে। বিশেষ করে নাক এবং ঠোঁটের চারপাশের অংশ ফেটে যেতে পারে। খুব রুক্ষ-শুষ্ক হয়ে যেতে পারে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন হলে স্ক্রাবের অতিরিক্ত ব্যবহারে মুখের ত্বকে বিভিন্ন ধরনের ইরিটেশন, অ্যালার্জি এইসব সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা উচিত।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের ধরন অনুসারে স্ক্রাব বেছে না নিলে ত্বকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। মুখে অতিরিক্ত ব্রন হলে অতি অবশ্যই স্ক্রাবের ব্যবহার কমানো উচিত।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। স্ক্রাবের মধ্যে কী কী উপকরণ রয়েছে তা দেখে কেনা উচিত। কখনই খুব জোরে ঘষে স্ক্রাব করবেন না ত্বকে। এতে ত্বকের গঠনে ক্ষতি হয়।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের ত্বকে খুব অল্পতেই ব্রন, অ্যালার্জি, র্যাশ, চুলকানি, লাল হয়ে যাওয়ার সমস্যা- এগুলি দেখা যায়, তাঁরা স্ক্রাব ব্যবহারের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। ঘরোয়া উপকরণের সাহায্যে মুখের ত্বকে স্ক্রাব করার চেষ্টা করুন। তাহলে ত্বকের ক্ষয়ক্ষতি তুলনায় কম হবে।
Published at : 07 Jun 2025 08:23 AM (IST)
= 10">