Skin Care Tips: স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার করা ত্বকের জন্য কেন এবং কতটা জরুরি?

ছবি সূত্র- পিক্সেলস
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়ম করে ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র এবং মোলায়েম থাকবে।
ছবি সূত্র- পিক্সেলস। সারাদিনে আর কখনও ময়শ্চারাইজার ব্যবহার না করলেও স্নানের পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। প্রতিদিন এই নিয়ম মেনে চলতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক দ্রুত রুক্ষ, শুষ্ক হয়ে যাবে। এমনিতেও ত্বকে স্নানের সময় জল পড়লে ত্বক একটু বেশিই রুক্ষ হয়ে যায়। তাই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। স্নানের সময় যেহেতু আমরা সাবান ব্যবহার করি, মুখে ফেসওয়াশ ব্যবহার করি, তাই তারপরে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের ধরন অনুসারে ময়শ্চারাইজার বেছে নিতে হবে। ব্রনর সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ময়শ্চারাইজার বেছে নেওয়ার ব্যাপারে।
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের বেশি ঘাম হয়, ত্বক তেলতেলে ধরনের তাঁরা জেল বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। তাহলে ত্বক চিটচিটে হয়ে যাবে না।
ছবি সূত্র- পিক্সেলস। স্নানের পর ছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগেও ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের গঠন নষ্ট হয়ে যাবে।
ছবি সূত্র- পিক্সেলস। ভাল গুণমানের ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। কখনই সস্তার ময়শ্চারাইজার ব্যবহার করবেন না। এর ফলে ত্বকের স্বাস্থ্যের অবনতি হবে।
ছবি সূত্র- পিক্সেলস। ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চোখে যেন কোনও ভাবেই ময়শ্চারাইজার ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। দিনে দু'বার অন্তত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলেই সারা বছর ত্বক মোলায়েম এবং উজ্জ্বল থাকবে।