Health Tips: বালিশে মাথা দিলেই রাজ্যের চিন্তা, কী কী করলে ঘুম আসবে নিমেষে, বিশ্রাম পাবেন ভালভাবে

ABP Ananda   |  26 Jan 2026 12:23 PM (IST)
Health Tips: বালিশে মাথা দিলেই রাজ্যের চিন্তা, কী কী করলে ঘুম আসবে নিমেষে, বিশ্রাম পাবেন ভালভাবে

ছবি সূত্র- পিক্সেলস

1

ছবি সূত্র- পিক্সেলস। অনেকেরই রাতে ঘুমের প্রবল সমস্যা হয়। বালিশে মাথা দিলেই মাথায় ভিড় করে হাজার চিন্তা। আর তাতেই ঘুম চটে যায় একেবারে।

2

ছবি সূত্র- পিক্সেলস। এদিকে রাতে ভালভাবে ঘুম না হলে শরীর খারাপ হতে বাধ্য। তাই রাতে ভালভাবে ঘুমানোর জন্য কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।

3

ছবি সূত্র- পিক্সেলস। রাতে ঘুম যাতে গভীর হয়, বারবার ঘুম ভেঙে না যায়, গাঢ় এক ঘুমে রাত কাবার করতে পারেন, তার জন্য কী কী করণীয় জেনে নিন।

4

ছবি সূত্র- পিক্সেলস। রাতে ঘুমানোর একটা সময় ঠিক করুন। মানে একদিন ১০টায় ঘুমালেন, একদিন রাত ২টোয়, এটা করবেন না। তাহলে স্লিপ সাইকেল মারাত্মক ভাবে নষ্ট হয়।

5

ছবি সূত্র- পিক্সেলস। ঘুমাতে যাওয়ার আগে একটু মেডিটেশন করুন। হাল্কা গান শুনতে পারেন। যেকোনও ইন্সট্রুমেন্টাল মিউজিক হলে সবচেয়ে ভাল। কিংবা পড়তে পারেন বই।

6

ছবি সূত্র- পিক্সেলস। গান শোনা, বই পড়া, মেডিটেশন - এগুলি ঘুমাতে যাওয়ার আগে অভ্যাস করে ফেলুন। এর মাধ্যমে শরীরকে জানান দিন যে এবার ঘুমানোর সময় হয়েছে।

7

ছবি সূত্র- পিক্সেলস। রাতে ঘুমাতে যাওয়ার সময় ফোন, ল্যাপটপ এসব গ্যাজেট সঙ্গে রাখবেন না। তাহলে অবধারিত ভাবে ঘুমের সমস্যা হবে।

8

ছবি সূত্র- পিক্সেলস। ডিনার আগে সেরে নিন। ঘুমানোর অন্তত ৩-৪ ঘণ্টা আগে। তাহলে খাবার ভালভাবে হজম হয়ে যাবে। ঘুমও হবে ঠিকঠাক।

9

ছবি সূত্র- পিক্সেলস। ডিনার অর্থাৎ রাতের খাবারের মেনু রাখুন হাল্কা, সহজপাচ্য খাবার। নাহলে বদহজমের সমস্যা হতে পারে। গ্যাস, অ্যাসিডিটি হলে ঘুমের ব্যাঘাত হতে বাধ্য।

10

ছবি সূত্র- পিক্সেলস। যে ঘরে ঘুমাতে যাচ্ছেন, সেখানে হাল্কা আলো রাখুন। যাতে বেশি আওয়াজ না হয়, সেদিকে খেয়াল রাখুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Health Tips: বালিশে মাথা দিলেই রাজ্যের চিন্তা, কী কী করলে ঘুম আসবে নিমেষে, বিশ্রাম পাবেন ভালভাবে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন