Dark Circles: সারাবছর চোখের তলায় কালি, কেন দেখা দেয় এই সমস্যা?

ABP Ananda   |  21 Apr 2025 06:52 PM (IST)
Dark Circles: সারাবছর চোখের তলায় কালি, কেন দেখা দেয় এই সমস্যা?

ছবি সূত্র- পিক্সেলস

1

চোখের তলায় কালি বা ডার্ক সার্কেলের অন্যতম কারণ হল কম ঘুম। রাতে পর্যাপ্ত ঘুম না হলে, চোখের তলায় কালচে ছোপ পড়তে বাধ্য। রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি।

2

লিভারের সমস্যা থাকলে, পেটের সমস্যা থাকলেও অনেকসময় চোখের তলায় কালি থাকে। অতএব যাঁদের সবসময় চোখের তলায় কালচে ছোপ থাকে, তাঁরা অবহেলা না করে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

3

সঠিক পরিমাণে জল খাওয়া না হলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, অর্থাৎ জলের ঘাটতি দেখা যায়। এই কারণেও অনেক সময়ে চোখের তলার অংশ ফুলে যায় এবং কালচে ভাব দেখা দিতে পারে।

4

অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের চোখের তলায় কালি পড়তে পারে। তাই স্ট্রেসের মাত্রা কমাতেই হবে। প্রয়োজনে সাহায্য নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের।

5

অ্যালকোহল এবং মদ্যপানের অভ্যাস থাকলে, তার জেরেও চোখের তলায় কালি পড়তে পারে। চোখের তলায় কালচে ছোপের পাশাপাশি ফুলে যেতে পারে চোখের নীচের অংশ। তাই অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকুন।

6

গরমের মরশুমে সূর্যের তাপে আমাদের ত্বকে হাইপারপিগমেন্টেশনের সমস্যা দেখা যায়। এর প্রভাবে ত্বকে যেমন ট্যান পড়বে, তেমনই চোখের তলায় কালচে ছোপ বসে যাবে। তাই গরমের মরশুমে চোখে সানগ্লাস রাখা জরুরি।

7

অনেকের অভ্যাস রয়েছে বারবার চোখ চুলকানো, চোখে হাত দিয়ে রগড়ানো। এর ফলে চোখের চারপাশ ফুলে যেতে পারে। ওই অংশে থাকা ব্লাড ভেসেলগুলিতেও চাপ পড়ে তা ছিঁড়ে যেতে পারে।

8

জিনগত কারণেও চোখের তলায় সারাবছর এই কালচে ছোপ থাকতে পারে। অর্থাৎ কারও বাড়িতে যদি দেখা যায় অনেকের এই সমস্যা রয়েছে, তাহলে চোখের তলায় কালচে ছোপ দেখা যেতে পারে জিনগত কারণে।

9

যাঁদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তাঁদের নিয়মিত ভাবে আন্ডার আই ক্রিম চোখের তলায় কালচে ছোপের জায়গায় ব্যবহার করতে হবে। এই ক্রিমের ব্যবহারে চোখের তলার কালচে ছোপ ধীরে ধীরে ফিকে হবে।

10

চোখের তলায় কালচে ছোপ, অর্থাৎ ডার্ক সার্কেলের সমস্যা দেখা দিলে সেই অংশে বরফের টুকরো আস্তে আস্তে ঘষে লাগাতে পারেন নিয়মিত। এর ফলে উপকার পাবেন অনেকটাই।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Dark Circles: সারাবছর চোখের তলায় কালি, কেন দেখা দেয় এই সমস্যা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন