✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

স্ট্রোকের পর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ! FAST - এই শব্দেই লুকিয়ে সলিউশন, সঙ্গে সঙ্গে কী করলে প্রাণে বাঁচবেন?

ABP Ananda   |  13 Feb 2026 08:01 AM (IST)
স্ট্রোকের পর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ! FAST - এই শব্দেই লুকিয়ে সলিউশন, সঙ্গে সঙ্গে কী করলে প্রাণে বাঁচবেন?

স্ট্রোকের পর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ! FAST - এই শব্দেই লুকিয়ে সলিউশন, সঙ্গে সঙ্গে কী করলে প্রাণে বাঁচবেন?

1

মস্তিস্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে বা কমে গেলেই ব্রেন স্ট্রোক হয়। ফলে অক্সিজেন মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এই পরিস্থিতিতে কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্থ হয়, এমনকী কোষগুলির মৃত্যপর্যন্ত হতে পারে। এই কারণেই বলা হয়, স্ট্রোকের রোগীর চিকিৎসায় প্রতিটি সেকেন্ড মূল্যবান।

2

সারা বিশ্বে স্ট্রোকের ফলে বহু মৃত্যু ঘটছে। তবে এর মধ্যে আশার আলো একটাই , সময় মতো লক্ষণগুলো ধরা গেলে এবং দ্রুত চিকিৎসা করা হলে জীবন বাঁচানো যেতে পারে এবং সেই ব্যক্তি স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

3

বিশেষজ্ঞরা স্ট্রোকের লক্ষণ বোঝার জন্য একটি শব্দ ব্যবহার করেন - FAST । এর প্রতিটি অক্ষরের আলাদা অর্থ রয়েছে।

4

F এর অর্থ হল মুখমন্ডল বা Face। ব্যক্তিকে হাসতে বলুন, যদি মুখ একদিকে ঝুলে যায় বা অসাড় মনে হয়, তবে সতর্ক হোন। তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যান।

5

এর পরে দ্বিতীয় A হল বাহু অর্থাৎ Arm। ব্যক্তিকে দুটি হাতই উপরে তুলতে বলুন। যদি একটি হাত নিচে পড়ে যায় বা দুর্বল লাগে, তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে।

6

অন্যদিকে, T মানে টাইম অর্থাৎ সময়। এর মানে হল স্ট্রোকের লক্ষণগুলো সনাক্ত করার পর এক সেকেন্ডও নষ্ট না করে, দ্রুত ১০৮ অথবা ৯১১ নম্বরে ফোন করুন।

7

যদি স্ট্রোকের চিকিৎসা সময়মতো শুরু করা যায় তবে ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হতে পারে। তবে, চিকিৎসায় দেরি হলে মস্তিষ্কের অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্ট্রোকের প্রথম কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।

8

আপনি আপনার দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস করে ফেলেন, তাহলে অনেকটাই নিরাপদে থাকতে পারেন। যেমন নুন এবং তেলের ব্যবহার কমান, তাজা ফল, সবজি এবং গোটা শস্য খান, প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। নিয়মিতভাবে ডাক্তারের কাছে ব্লাড প্রেসার ও সুগার লেভেল পরীক্ষা করান।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • স্ট্রোকের পর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ! FAST - এই শব্দেই লুকিয়ে সলিউশন, সঙ্গে সঙ্গে কী করলে প্রাণে বাঁচবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.