✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Thyroid : এই লক্ষণগুলিই বলে দেবে আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন কি না

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  27 Aug 2022 08:09 AM (IST)
Thyroid : এই লক্ষণগুলিই বলে দেবে আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন কি না

এই লক্ষণগুলিই বলে দেবে আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন কি না

1

অতিরিক্ত চুল পড়ছে ? স্বাস্থ্যকর জীবনশৈলি অনুসরণ করার পরও ক্লান্ত লাগছে সবসময় ? ওজন বেড়ে চলেছে ? তাহলে একবার থাইরয়েড পরীক্ষা করিয়ে দেখুন তো !

2

পরিসংখ্যান বলছে, ভারতে প্রায় ১0 জনের মধ্যে ১ জন থাইরয়েডের সমস্যায় ভুগছেন। অনেকেরই হয়ত থাইরয়েডের মাত্রা ঠিক নেই, কিন্তু তিনি জানেনই না।

3

কতগুলি লক্ষণই বলে দেবে, আপনি থাইরয়েডের কোনও সমস্যায় ভুগছেন কি না। যেমন সারাদিন ক্লান্তি বোধ হওয়া।

4

মানবশরীরে থাইরয়েড গ্রন্থিটা একটি প্রজাপতি-আকৃতির অঙ্গ, যা ঘাড়ের মধ্যে রয়েছে। এটি আপাতদৃষ্টিতে ছোট কিন্তু আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ক্রিয়াকর্ম নিয়ন্ত্রিত হয় থাইরয়েড গ্ল্যান্ড মারফত।

5

দুই ধরনের থাইরয়েড সম্পর্কিত সমস্যা হয়। হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism), যে ক্ষেত্রে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়। ঠিক এর বিপরীত পরিস্থিতি হাইপোথাইরয়েডিজম (Hypothyroidsm)-এ রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়।

6

হাইপোথাইরয়েডিজম কিন্তু একেবারে সেরে যাওয়ার রোগ নয়। একে নিয়ন্ত্রিত রাখা যায়। কিন্তু এ-প্রায় একবার হলে সারাজীবনের সঙ্গী। হরমোনের অপর্যাপ্ত নিঃসরণের ফলে শরীরে নানারকম প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

7

যেমন - হজম ক্ষমতার সমস্যা, ক্লান্ত লাগা, অত্যধিক চুল পড়া, ওজন বৃদ্ধি ইত্যাদি। এছাড়াও আরও কিছু উপসর্গ সমস্যায় ফেলতে পারে।

8

এছাড়াও যে কোনও কাজ করার অনীহা, ক্লান্তি বোধ থাইরয়েডের সমস্যার লক্ষণ।

9

- শুষ্ক ত্বক - ভঙ্গুর নখ - পেশীর দুর্বলতা - মস্তিষ্কের মধ্যে একটা অস্থির ভাব - মেজাজ পরিবর্তন, থাইরয়েডের সমস্যার লক্ষণ।

10

হাইপোথাইরয়েডিজম ভারতে খুবই সাধারণ অসুখ। বহু মানুষই এই অসুখে ভোগেন। মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তবুও, বেশিরভাগ মহিলা এই অবস্থা সম্পর্কে অজ্ঞ । সময়মতো স্ক্রিনিং করা হয় না। তবে এই লক্ষণগুলি দেখলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়মিত তাদের থাইরয়েড পরীক্ষা করাতে হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Thyroid : এই লক্ষণগুলিই বলে দেবে আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন কি না
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.