Lifestyle Tips: খুদে মনের আত্মবিশ্বাস বাড়াতে অবশ্যই মানুন নিয়মগুলি

শিশুর আত্মমর্যাদাবোধ বাড়াতে মানুন এই নিয়ম
লেখাপড়া থেকে খেলাধুলো বা অন্য কোনও সৃজনশীল কাজ। বেশিরভাগ দিকেই গোড়ার পাঠ নেওয়ার সেরা সময় শৈশব।
কেউ গান, কেউ নাচ, কেউ বা আবার ছবি-আঁকা। প্রতিভা ও ইচ্ছার রকমফের অনুযায়ী কম-বেশি প্রত্যেক শিশুরই সাধারণত নতুন কিছু না কিছু শেখার তাগিদ থাকে।
কিন্তু যে কোনও ক্ষেত্রে দক্ষ হতে গেলে প্রতিভা ও উৎসাহ ছাড়াও যেটি অত্যন্ত জরুরি তা হল আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ।
নানা কারণে বহু শিশুই আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধের অভাবে ভোগে। তবে কয়েকটি বিষয় চর্চা করলেই বাড়তে পারে এই দুটি।
হাতের কাজ হোক বা অন্য কিছু, তার করা সমস্ত ছোটখাটো সাফল্যের প্রশংসা করা দরকার। এতে ভবিষ্যতে নতুন কিছু করতে তার আগ্রহ বাড়বে।
ভাই-বোন বা বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক নেতিবাচক তুলনা শিশুর পক্ষে উদ্বেগজনক হতে পারে। এতে তার আত্মমর্যাদাবোধও তলানিতে ঠেকতে পারে।
সন্তানের কাছে তার অভিভাবকই রোড মডেল। সুতরাং অভিভাবক কী করছেন, তাঁর জীবনযাপন, আচরণ এগুলিও নজরে রাখা জরুরি।
শিশুকে ধীরে ধীরে ছোটখাটো বিষয়ের দায়িত্ব দিলে ভাল। তা হলে সে সব কাজের জন্য পরমুখাপেক্ষী হবে না। আর এই আত্মনির্ভরতা নিজের সম্পর্কে ইতিবাচক ধারণাও তৈরি করবে।