✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Lifestyle Tips: ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভাল করার সহজ 'টিপস'

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  09 Aug 2022 03:11 PM (IST)
Lifestyle Tips: ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভাল করার সহজ 'টিপস'

ভাইবোনের সঙ্গে কী ভাবে মজবুত হবে সম্পর্ক?

1

কে বলে স্কুল, পাড়া বা বাড়ির বাইরে ছাড়া কোথাও বন্ধু হয় না? বহুক্ষেত্রে ভাইবোনই সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারে।।

2

আদরযত্ন থেকে খুনসুটি, সব কিছুই অনায়াসে করা যায় তার সঙ্গে। ক্ষেত্রবিশেষে সে আবার 'সিক্রেট কিপার'-ও।

3

কিন্তু যে কোনও সম্পর্কের মতো ভাইবোনের সঙ্গে সম্পর্ক মজবুত করতেও কিছু চেষ্টা থাকা দরকার।

4

প্রথমত, বয়সে ছোট বা বড়। ভাই বা বোনকে গুরুত্ব দিন। সে যে রকম, তাকে সে রকম ভাবেই কাছে টেনে নিলে সম্পর্কের বুনিয়াদ মজবুত হয়।

5

সমানুভূতিও বাড়ে। একসঙ্গে থাকতে হলে মানিয়ে নেওয়ার যে স্বাভাবিক শর্ত, সেটাও এখান থেকেই তৈরি হয়।

6

নিয়মিত যোগাযোগ রাখাটাও অত্যন্ত জরুরি। জীবনে কী ঘটছে, তা একে অন্যকে জানাতে থাকা দরকার।

7

ভাই-বোন থাকা মানেই ঝগড়াঝাঁটি হবে, হওয়াটা স্বাভাবিকও। তবে মতপার্থক্য মানে যে মনের দূরত্ব নয়, সেটাও বোঝা দরকার।

8

পারলে ভাইবোনের সঙ্গে ছুটি কাটিয়ে আসুন। অফুরন্ত আনন্দ শুধু নয়, হয়তো তাঁর অদেখা ও অজানা অনেক দিকেরও সন্ধান মিলবে।

9

দাদা-দিদি হোক বা ভাই-বোন, তাঁদের কথা শোনার চেষ্টা করলে ভাল। মত আলাদা হতে পারে, কিন্তু আপনি যে কোনও প্রয়োজনে যে তাঁর পাশে রয়েছেন, সেটা বুঝিয়ে দেওয়ার আদর্শ উপায় তাঁদের কথা শোনা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Lifestyle Tips: ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভাল করার সহজ 'টিপস'
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.