প্রস্রাবের রঙ এমন হলেই লিভার ক্যান্সারের আভাস পাওয়া যায়!

প্রস্রাবের রঙ এমন হলেই লিভার ক্যান্সারের আভাস পাওয়া যায়!
জন্ডিস, খিদে না পাওয়া এবং কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়ার মতো অন্যান্য লক্ষণের সঙ্গে গাঢ় রঙের প্রস্রাবও লিভার ক্যান্সারের লক্ষণ হতে পারে। যদিও, লিভার ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না।
জন্ডিসের জন্য ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। লিভারের দুর্বলতার ফলে জন্ডিস হতে পারে। জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের প্রস্রাব গাঢ় রঙের হয়। মল হালকা রঙের হতে পারে। সেইসঙ্গে হাতেপায়ে চুলকানি বা অস্বস্তি বোধ হতে পারে।
কিছু ওষুধের জন্য আপনার প্রস্রাবের রঙ পরিবর্তন হতে পারে। অ্যামিট্রিপটাইলাইন, একটি অ্যান্টিডিপ্রেসেন্ট, সবুজ-নীল রঙের প্রস্রাব তৈরি করতে পারে।
ট্রায়ামটেরিন (ডাইরেনিয়াম), এক প্রকার মূত্রবর্ধক ঔষধ, প্রস্রাবের রং সবুজ-নীল করতে পারে। ইন্ডোমেথাসিন (ইনডোসিন, টিভোরবেক্স), যা ব্যথা ও গেঁটেবাতের চিকিৎসায় ব্যবহৃত হয়, প্রস্রাবের রং সবুজ করতে পারে।
প্রোপোফল (ডিপ্রিভান), একটি ঔষধ যা অস্ত্রোপচারের আগে দেওয়া হয়। তার ফলে সবুজ রঙের প্রস্রাব হতে পারে। সেনা এবং ফেনাজোপাইরিডিন, জোলাপ, লাল-কমলা রঙের প্রস্রাব তৈরি করতে পারে।
অতিরিক্ত দুর্বলতা অথবা সবসময় ক্লান্ত অনুভব করাটাও লিভার ক্যান্সারের ইঙ্গিত। ডাক্তাররা বলেন, রোগ ধীরে ধীরে বাড়তে থাকলে পেট ফোলা, পেটে জল জমা ইত্যাদিও অনুভব হতে পারে, যা লিভার ক্যান্সারের লক্ষণ।