Coffee in Winter: শীতের মরসুমে কফিকে বানিয়ে নিন 'হেলথ ড্রিঙ্ক', কীভাবে? রইল সহজ কিছু টিপস

ABP Ananda   |  22 Dec 2022 12:06 PM (IST)
Coffee in Winter: শীতের মরসুমে কফিকে বানিয়ে নিন 'হেলথ ড্রিঙ্ক', কীভাবে? রইল সহজ কিছু টিপস

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

শীতের মরসুমে এক কাপ কফি না হলে অনেকেরই সকালটা ঠিক ভাবে শুরু হয় না। সন্ধের আড্ডাতেও অনেকের সঙ্গী হয় এক কাপ ঘোঁয়া ওঠা গরম কফি।

2

এই কফিকে স্বাস্থ্যকর পানীয় বানিয়ে তোলার জন্য সহজ কিছু টিপস মেনে চলতে পারেন। এর ফলে কফি হয়ে উঠবে হেলথ ড্রিঙ্ক। কীভাবে কফিকে হেলথ ড্রিঙ্ক তৈরি করবেন, তা দেখে নেওয়া যাক।

3

অনেকেরই কালো কফি খাওয়ার অভ্যাস রয়েছে। বেশি ব্ল্যাক কফি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই একটু দুধ মিশিয়ে কফি খাওয়া প্রয়োজন। এক্ষেত্রে আমন্ড মিল্ক মিশিয়ে কফি খেতে পারেন।

4

কফি অনেকেই চিনি ছাড়া খেতে পারেন না। অথচ চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই কফিতে মিষ্টি হিসেবে যোগ করতে পারেন মধু, যা সুইটনারের কাজ করবে।

5

শুধু চা নয়, কফিতেও বিভিন্ন রকমের মশলা যেমন- দারুচিনি, লবঙ্গ, আদা এসব মিশিয়ে খাওয়া যায়। এইসব মশলা কফির স্বাদেও একটু পরিবর্তন আনে।

6

অনেকে কফির মধ্যে মাখন বা ঘি মিশিয়েও খেয়ে থাকেন। শরীর গরম রাখতে এই পানীয় সাহায্য করে। বিশেষ করে খুব ঠান্ডার জায়গায় এই পানীয় খুবই উপকারি।

7

খালি পেটে কখনই কফি খাবেন। সঙ্গে কিছু খাবার অবশ্যই রাখুন। সকাল সকাল কফি খেলে সঙ্গে বিস্কুট কিংবা কেক রাখতে পারেন। অথবা ব্রেকফাস্টের সঙ্গে কফি খেতে পারেন।

8

অতিরিক্ত কফি খাওয়া কখনই স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়। তাই দিনে খুব বেশিবার কফি না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক।

9

যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কফি এড়িয়ে চলাই ভাল। মাইগ্রেন বা লিভারের সমস্যাতেও কফি না খাওয়া ভাল। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

10

ভাল মানের কফি ছাড়া কফি খাওয়া উচিত নয়। এর ফলে শরীরের ক্ষতি হতে পারে। কোনও সমস্যা দেখা দিএ অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছবি সূত্র- পিক্সেলস।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Coffee in Winter: শীতের মরসুমে কফিকে বানিয়ে নিন 'হেলথ ড্রিঙ্ক', কীভাবে? রইল সহজ কিছু টিপস
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন