✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Hotel Sheets Rule: নয়ের দশকে সূচনা, হোটেলের বিছানায় কেন সাদা চাদর পাতা থাকে জানেন?

ABP Ananda   |  06 Jul 2025 10:21 AM (IST)
Hotel Sheets Rule: নয়ের দশকে সূচনা, হোটেলের বিছানায় কেন সাদা চাদর পাতা থাকে জানেন?

ছবি: ফ্রিপিক।

1

হোটেলের ঘরে বিছানার চাদর মূলত সাদাই হয়। কেন এমন হয়, কখনও ভেবেছেন? এর পিছনে মনোস্তত্ব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

2

বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা উঠলেই সবার আগে পরিচ্ছন্নতা ভাবিয়ে তোলে আমাদের। গ্রাহকদের মনের ভাবনাকে মাথায় রেখেই হোটেলের বিছানায় সাদা চাদর পাতা হয়।

3

কারণ সাদা রং মানেই পরিষ্কার বলে ধরে নিই আমরা। চাদর সাদা মানে হোটেলের ঘর, বাথরুম সব পরিষ্কার হবে বলে ভেবে নিই।

4

এর সঙ্গে হোটেলের স্বার্থও জড়িয়ে থাকে। সাদা চাদরে দাগ লাগলে, তা সহজেই চোখে পড়ে।

5

ফলে হোটেলের কর্মীরা তড়িঘড়ি নোংরা চাদর কাচার জন্য পাঠিয়ে দেন। বিশেষ করে দামি হোটেলগুলিতে তাই বিছানায় সাদা চাদর পাতা হয়।

6

সাদা চাদর পাতা অর্থনৈতিক ভাবেও লাভজনক বলে মত কারও কারও। তাঁদের মতে রঙিন চাদরের রং ফিকে হয়ে যায়। কিন্তু সাদা চাদর কেচে নিলে বছরের পর বছর চলতে পারে।

7

বিছানায় সাদা চাদর পাতা থাকলে, ঘরের অন্য কিছুও স্পষ্ট হয়ে চোখে ধরা দেয়। ঘর উজ্জ্বল দেখায়। সাদা রং আভিজাত্যেরও প্রতীক। ফলে হোটেলের ঘর দেখে আকৃষ্ট হন গ্রাহকরা।

8

একই ভাবে হোটেলের তোয়ালেও সাধারণত সাদা হয়। এক্ষেত্রেও পরিচ্ছন্নতার প্রশ্ন জড়িয়ে রয়েছে। দাগ বসে গেলে ব্লিচ করে নেওয়া যায়।

9

নয়ের দশকে Marriott International-এর অধীনে থাকা Westin Hotels & Resorts নয়ের দশকে প্রথম বিছানায় সাদা চাদর পাতার চল শুরু করে। সেই থেকে পৃথিবীর সর্বত্রই হোটেলের বিছানায় চাদর পাতার চল শুরু হয়।

10

তবে বড় হোটেলগুলিতেই মূলত সাদা চাদর পাতার চল রয়েছে। বহু ছোটখাটো হোটেল আজও রঙিন চাদর পাতে বিছানায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Hotel Sheets Rule: নয়ের দশকে সূচনা, হোটেলের বিছানায় কেন সাদা চাদর পাতা থাকে জানেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.