✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Skin ageing facts: বয়স বাড়তেই কেন ত্বক কুঁচকে যায় ? কী এর রহস্য ?

ABP Ananda   |  20 Jan 2024 09:45 PM (IST)
Skin ageing facts: বয়স বাড়তেই কেন ত্বক কুঁচকে যায় ? কী এর রহস্য ?

ত্বকের বার্ধক্য (ছবি সৌজন্য: ফ্রিপিক)

1

বয়স বাড়তে শুরু করলে ত্বকের দুরকম পরিবর্তন হয়। একটি ত্বকের ভিতরে ও অন্যটি ত্বকের বাইরে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

2

ত্বকের ভিতরে তিনরকমের উপাদান থাকে। এর মধ্যে একটি হল কোলাজেন। এটি ত্বকের বাঁধুনি ধরে রাখে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

3

দ্বিতীয় উপাদানটি হল ইলাস্টিন। এতে ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। পাশাপাশি ত্বককে টানটান রাখে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

4

তৃতীয় উপাদান হল গ্লাইকাসঅ্যামিনোগ্লাইকান বা GAG। ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তৃতীয় উপাদানটি। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

5

কিন্তু বয়স ২০-এর কোঠা পেরোলে ত্বকের কোলাজেন উৎপাদন কমতে শুরু করে। প্রতি বছর ১ শতাংশ করে এটি কমে যায়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)

6

এর ফলে ত্বক ধীরে ধীরে পাতলা হয়। ত্বকের বাঁধুনিও কমে যেতে থাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

7

২০ বছর বয়সের পর থেকে ত্বকের ঘর্মগ্রন্থির কার্যক্ষমতা কমতে থাকে। কমতে শুরু করে ইলাস্টিন ও GAG-এর উৎপাদন। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

8

এই তিন উৎপাদন কমে যেতেই ত্বকে বার্ধক্য আসতে শুরু করে। তবে এটি ত্বকের ভিতরকার ভাঙন। বাইরে থেকেও ত্বক প্রভাবিত হয়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

9

সূর্যের ইউভিএ ও ইউভিবি রশ্মি ত্বকের উপরের স্তরের ক্ষতি করে। এর ফলে বলিরেখাসহ বার্ধক্যের অন্য লক্ষণ ফুটে উঠতে শুরু করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

10

ভিতর ও বাইরে - দুদিক থেকেই ত্বকের ক্ষয় শুরু হয়। যার ফলে বয়স বাড়লে ত্বক কুঁচকে যেতে থাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Skin ageing facts: বয়স বাড়তেই কেন ত্বক কুঁচকে যায় ? কী এর রহস্য ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.