Winter Lip Care : ফাটা ঠোঁট ভ্যানিশ ! এই উপায়ে ফিরিয়ে আনুন ওষ্ঠের লালচে আভা

Winter Lip Care : ফাটা ঠোঁট ভ্যানিশ ! এই উপায়ে ফিরিয়ে আনুন ওষ্ঠের লালচে আভা
লিপস্টিকের সাহায্য ছাড়াই ঠোঁট টুকটুকে রাখতে চান? লিপস্টিকের সাহায্য ছাড়াই ? তাহলে হাতের কাছেই আছে উপায়।
ঠোঁট ঝকঝকে নমনীয় রাখতে উপরের খসখসে চামড়াটি তুলে ফেলা প্রয়োজন। মেক আপ রিমুভার দিয়ে মেকআপ তুলে এক্সফোলিয়েটর দিয়ে ঘসে তুলুন মৃত কোষ।
দরকারে ক্রিম লাগিয়ে নরম টুথ ব্রাশ দিয়ে ঠোঁট ঘসে নিন। তারপর আবার ক্রিম লাগিয়ে নিন।
ঠোঁট টিকটুকে রাখতে শরীরকে হাইড্রেট রাখতে হবে। ক্যাফাইল খাওয়া যথাসম্ভব কমানো দরকার। অতিরিক্ত ধূমপানে ঠোঁট কালো হতে পারে। তবে হঠাৎ করে ঠোঁটে কালো ছাপ পড়লে ডাক্তার দেখান। অন্য অসুখের লক্ষণ ও হতে পারে।
কাঁচা হলুদ ও দুধের সর মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ঠোঁটে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। ঠোঁটে লাগান ময়শ্চরাইজারের প্রলেপ।
ঠোঁটের শুকনো চামড়া টেনে তোলার অভ্যেস বড়ই খারাপ। ফাটা ঠোঁটে লিপকালার লাগালে দেখতে আরও খারাপ লাগে।
বিট কেটে নিয়ে ঠোঁটের উপর হালকা ঘষুন। বিটের রস আপনার ঠোঁটে গোলাপি ভাব এনে দেবে।
লেবু ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগান। ফ্রেশ দেখাবে।
আমন্ড অয়েল ম্যাসাজ ঠোঁট পেলব করে। কালচে ভাব কমায়।
শসার রস গায়ের রং যেমন উজ্জ্বল করে, তেমনি ঠোঁটেও এনে দেয় গোলাপি আভা। শশার রস ঠোঁটে লাগিয়ে রাখলে কালচে ভাব কাটতে পারে।