PM Narendra Modi:'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?

ABP Ananda   |  25 Aug 2023 11:43 AM (IST)
PM Narendra Modi:'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?

'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?

1

অপেক্ষা, উৎসাহ, কৌতূহল ছিলই। কিছুটা হলেও তা নিবৃত্ত হল। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, 'ব্রিকস' শীর্ষবৈঠকের মধ্যেই দু'দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

2

চিনা বিদেশমন্ত্রকের সাইটে লেখা হয়েছে, 'ভারত-চিন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দুই নেতার মধ্যে বিশদ আলোচনা হয়েছে।'

3

চিনা বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়, 'প্রেসিডেন্ট জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছেন কারণ এতে দু'দেশের স্বার্থই নির্ভর করছে।'

4

দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সার্বিক স্বার্থের কথাও মাথায় রাখা জরুরি। একই জিনিস মাথায় রাখা দরকার সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানেও, বলা হয়েছে চিনার বিদেশমন্ত্রকের বিবৃতিতে।

5

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিন সম্পর্কে তীব্র চিড় ধরে।

6

একাধিক ও বহুস্তরীয় আলোচনা এবং কথোপকথনের পর ধীরে ধীরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েনের বিষয়টি কিছুটা থিতিয়ে হয়ে এলেও অবিশ্বাসের আবহ পুরোপুরি যায়নি। এর মধ্যেই 'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে মোদি-জিনপিং আলোচনা আলাদা করে নজর কেড়েছে।

7

দক্ষিণ আফ্রিকায় 'ব্রিকস' শীর্ষবৈঠক শেষ করেই গ্রিসের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

8

শুক্রবার, একদিনের সফরে আথেন্স পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেও উষ্ণ অভ্য়র্থনা জানানো হয় তাঁকে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • PM Narendra Modi:'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন