মাটির তলায় শত শত বাড়ি, ভয়াবহ ফাটল রাস্তাতেও! বিপদ বাড়ছে দেবভূমিতে

ABP Ananda   |  06 Jan 2023 02:42 PM (IST)
মাটির তলায় শত শত বাড়ি, ভয়াবহ ফাটল রাস্তাতেও! বিপদ বাড়ছে দেবভূমিতে

আতঙ্ক বাড়ছে জোশীমঠে

1

উত্তরাখন্ডে জোশীমঠে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ভূমিধসবিপদের মুখে দেবভূমি।

2

শয়ে শয়ে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আরও বেশি করে ফাটলের ছবিও সামনে আসছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৬১ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

3

৬৬টি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরানো হয়েছে। উত্তরাখণ্ড সরকার বিশেষজ্ঞদের একটি দল তৈরি করেছে ।

4

স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের বাড়িঘর ধসের জেরে ভেঙে গিয়েছে তাঁদের বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে।

5

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে তৈরি হয়েছে সেই দল।

6

এখনো পর্যন্ত প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়ছে বলে খবর। ওই এলাকায় একের পর এক রাস্তাও বসে যাচ্ছে।

7

জোশীমঠ পুরসভার চেয়ারম্যান শৈলেন্দ্র পওয়ার বলেছেন, 'প্রতি ঘণ্টায় ফাটলের পরিমাণ বাড়়ছে যা রীতিমতো আশঙ্কার।'

8

সুরক্ষার কথা মাথায় রেখেই জোশীমঠ -আউলির রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। 

9

হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় জোশীমঠকে। আউলি, হেমকুণ্ড সাহিব থেকে শুরু করে আরও একাধিক পর্যটনস্থল, ট্রেকিং রুটে যাওয়ার জন্য জোশীমঠ হয়েই যেতে হয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • মাটির তলায় শত শত বাড়ি, ভয়াবহ ফাটল রাস্তাতেও! বিপদ বাড়ছে দেবভূমিতে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন