P T Usha: কে পি টি উষা? ছবিতে ফিরে দেখা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  07 Jul 2022 01:03 AM (IST)
P T Usha: কে পি টি উষা? ছবিতে ফিরে দেখা

প্রধানমন্ত্রীর পাশে এশিয়ার 'স্প্রিন্ট কুইন'

1

রাষ্ট্রপতি মনোনীত ৪ সদস্যের মধ্যে নাম রয়েছে তাঁর। অর্থাৎ অলিম্পিয়ান পিলাভুল্লাকান্দি থেকেরাপারামবিল উষার। কে তিনি? আরও এক বার ফিরে দেখা যাক?

2

২৭ জুন, ১৯৬৪। কেরলের কালিকটের কাছে পায়োলি গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম। দারিদ্র ও অসুস্থতা নিত্য়সঙ্গী।

3

লড়াইটা শুরু সেখান থেকেই। কাঠিন্যও তৈরি সেখান থেকে। খেলাধুলোয় আগ্রহ ছিল ছোটবেলা থেকে। সেই আগ্রহই কান্নুরের একটি স্পোর্টস স্কুলে পৌঁছে দিয়েছিল ছোট্ট উষাকে।

4

তবে ন্যাশনাল স্কুল গেমসে তার দুরন্ত গতিবেগ নজর কাড়ে জাতীয় কোচ ও এম নাম্বিয়ারের। এখান থেকেই সঠিক প্রশিক্ষণ শুরু।

5

১৯৮০ সালে প্রথম ভারতীয় মহিলা অলিম্পিয়ান হিসেবে মস্কো অলিম্পিকে যোগ দেন পি টি উষা।

6

১৯৮২ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সিলভার মেডেল পান তিনি। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

7

১৯৮৫ সালে জাকার্তায় এশিয়ান মিটে ৫টি গোল্ড মেডেল ও একটি ব্রোঞ্জ মেডেল আনেন এই অ্যাথলিট। সোল এশিয়ান গেমসেও চোখধাঁধানো পারফরম্যান্স ছিল স্প্রিন্ট কুইনের।

8

গত কয়েক বছর ধরে কেরলের কোয়িলান্ডিতে নতুন অ্যাথলিটদের প্রশিক্ষণ দেন এই বিশিষ্ট ক্রীড়াবিদ। লক্ষ্য একটাই। মেয়েদের আরও বেশি অ্যাথলেটিক্সে উৎসাহিত করা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ভারত
  • P T Usha: কে পি টি উষা? ছবিতে ফিরে দেখা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন