Manipur Landslide: মণিপুরে ধসের নিচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজে সেনা ও NDRF

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  02 Jul 2022 11:49 AM (IST)
Manipur Landslide: মণিপুরে ধসের নিচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজে সেনা ও NDRF

ফাইল ছবি

1

ভয়াবহ বন্যায় গোটা অসম যখন বিধ্বস্ত, তখন প্রবল বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল উত্তর-পূর্বের আরেক রাজ্য মণিপুরে।

2

মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। সেনা সূত্রে খবর, এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান।

3

বুধবার, ঘড়িতে তখন রাত দেড়টা। মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে।

4

ধসের নিচে চাপা পড়েন সেনা, রেলকর্মী থেকে স্থানীয় বেশ কয়েকজন। ধসের ফলে মৃত্যু হয়েছে দার্জিলিঙের বাসিন্দা একাধিক জওয়ানের।

5

নোনে জেলার টুপুলে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরের ইতিহাসে একে ভয়াবহ ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন।

6

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও ধসের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা। এক জওয়ান-সহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেনা ও NDRF উদ্ধারকাজ চালাচ্ছে। যান চলাচলে প্রভাব পড়ায় উদ্ধারকাজ শেষ হতে আরও ২-৩ দিন লাগবে।

7

উত্তর-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে ভূমিধস হয়। জিরিবাম - ইম্ফল নতুন লাইনের কাজের সময় টুপুল স্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

8

শনিবার সকালে পাওয়া খবর অনুসারে, রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের ৯ এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা।

9

দুটি বিমানে রাজ্যে পৌঁছবে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Manipur Landslide: মণিপুরে ধসের নিচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজে সেনা ও NDRF
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন