PM on Ambedkar: 'শত শত প্রণাম', অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর

ABP Ananda   |  14 Apr 2023 10:04 AM (IST)
PM on Ambedkar: 'শত শত প্রণাম', অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর

অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর

1

আজ ১৪ এপ্রিল বি আর অম্বেডকরের জন্মদিন। অম্বেডকরের জন্মদিনে ট্যুইট করে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

2

বি আর অম্বেডকরের জন্মদিনে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, বাবাসাহেবকে শত শত প্রণাম। জয় ভীম বলে জানিয়েছেন মোদি।

3

বাবাসাহেব অম্বেডকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবার নাম রামজি সকপল।

4

১৮৯৭ সাল থেকে তাঁরা মুম্বইয়ে থাকতে শুরু করেন। ১৯০৭ সালে ম্যাট্রিক পাশ করে এলফিনস্টোন কলেজে ভর্তি হন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।

5

তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের সংবিধানের প্রধান কারিগর ছিলেন তিনি।

6

স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন বি আর অম্বেডকর। পাশাপাশি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন।

7

১৯৯০ সালে তাঁকে মরোণত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়।

8

১৯২৮ সালে পুণেতে প্রথম অম্বেডকরের অনুগামী ও একজন সমাজকর্মী জনার্দন সদাশিব রানাপিসে ভীম জয়ন্তী পালন করেন।

9

তারপর থেকে ভারত প্রতি বছর ১৪ এপ্রিল অম্বেডকরের জয়ন্তী বা ভীম জয়ন্তীকে সরকারি ছুটির দিন হিসাবে স্মরণ করে।

10

বিশেষ এই দিনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল ও প্রতিযোগিতা, অম্বেডকরের জীবনের উপর ভিত্তি করে নাটক এবং নাট্য রূপান্তর অনুষ্ঠিত হয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • PM on Ambedkar: 'শত শত প্রণাম', অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন