Severe Earthquakes: ভয়ঙ্কর ভূমিকম্পে কত বার নয়ছয় ভারত?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  31 Jul 2022 05:38 PM (IST)
Severe Earthquakes: ভয়ঙ্কর ভূমিকম্পে কত বার নয়ছয় ভারত?

রবিবার নেপালের ভূমিকম্পে আতঙ্কের পুরনো স্মৃতি ফিরল ভারতের একাধিক জায়গায়

1

আজ নেপালের ভূমিকম্পের ধাক্কা ভারতের কয়েকটি জায়গাতেও অনুভূত হয়েছে। বরাতজোরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু অতীতে এ দেশের নানা প্রান্তও একাধিক বার ভূকম্পে নয়ছয় হয়েছে।

2

২০০৪ সালের ২৬ ডিসেম্বর। রিখটার স্কেলে ৯.১-৯.৩ মাত্রার কম্পন। উৎস ইন্দোনেশিয়ার সুমাত্রা। ভারত-সহ ছটি দেশে মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ছাড়িয়ে যায়। (ছবি:প্রতীকী)

3

২০০৫ সালের ৮ অক্টোবর। রিখটার স্কেলে ৭.৬ মাত্রার কম্পন। উৎসস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ। পাকিস্তানের তুলনায় ভারতে ক্ষয়ক্ষতি কম হলেও বিপর্যয়ের সার্বিক ছবি নাড়া দিয়ে যায় আন্তর্জাতিক মহলকে।

4

১৯৩৪ সালের ১৫ জানুয়ারি। বিহারে ভূমিকম্প। মাউন্ট এভারেস্টের দক্ষিণে উৎসস্থল। নিশ্চিহ্ন নেপালের একাধিক জায়গা। সব মিলিয়ে মৃত ৩০ হাজার।

5

২৬ জানুয়ারি, ২০০১। দুলে উঠল গুজরাতের কচ্ছ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭. মৃতের সংখ্যা নিদেনপক্ষে ২০ হাজার।

6

৪ এপ্রিল, ১৯০৫। ভয়ঙ্কর ভূমিকম্প হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায়। ২০ হাজারেরও বেশি বাসিন্দার মৃত্যু।

7

১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর। তাসের ঘরের মতো ভেঙে পড়ল মহারাষ্ট্রের লাতুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৪। মারা গেলেন ৯ হাজার ৭০০-র বেশি।

8

১৯৯১ সালের ২০ অক্টোবর। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পনে বিপর্যস্ত উত্তরকাশী। হাজারেরও বেশি মানুষের প্রাণ যায়। সব মিলিয়ে তালিকাটা নেহাত ছোট নয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Severe Earthquakes: ভয়ঙ্কর ভূমিকম্পে কত বার নয়ছয় ভারত?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন