Prachand: ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড', দেখে নিন এই হেলিকপ্টারের বিভিন্ন ফিচার

ABP Ananda   |  03 Oct 2022 09:29 PM (IST)
Prachand: ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড', দেখে নিন এই হেলিকপ্টারের বিভিন্ন ফিচার

লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'

1

ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'।

2

এই লাইট কমব্যাট হেলিকপ্টার নির্মাণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীনে থাকা সংস্থা Hindustan Aeronautics Ltd।

3

রাজস্থানের যোধপুর এয়ার বেসে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই বিশেষ হেলিকপ্টার।

4

৩ অক্টোবর এই লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড' যুক্ত হয়েছে ভারতীয় বায়ুসেনায়। অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ-সহ আরও অনেকেই। এই লাইট কমব্যাট হেলিকপ্টারে সফর করেছেন রাজনাথ সিংহ।

5

৫০০০ কিলোমিটার উচ্চতায় এই লাইট কমব্যাট হেলিকপ্টার টেক অফ এবং ল্যান্ড করতে পারে বলে জানিয়েছে নির্মাতারা।

6

টুইন ইঞ্জিন সম্পন্ন ৫.৮ টন ক্লাসের এই লাইট কমব্যাট হেলিকপ্টারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৮ কিলোমিটার এবং রেঞ্জ ৫৫০ কিলোমিটার।

7

দু'টি French-origin Shakti ইঞ্জিন যা তৈরি করেছে HAL, সেগুলি রয়েছে এই লাইট কমব্যাট হেলিকপ্টার বা LCH- এর মধ্যে।

8

এই লাইট কমব্যাট হেলিকপ্টারে রয়েছে ক্র্যাশ প্রুফ স্ট্রাকচার। তার সঙ্গে রয়েছে ল্যান্ডিং গিয়ার। পাইলট এবং কোপাইলটের জায়গা রয়েছে এই হেলিকপ্টারে।

9

এছাড়াও দেশীয় পদ্ধতিতে তৈরি এই হেলিকপ্টারের pressurised cabin পাইলটদের nuclear, biological and chemical (NBC) জাতীয় আতঙ্ক থেকে সুরক্ষা প্রদন করে।

10

গত ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল এই লাইট কমব্যাট হেলিকপ্টার। এবার যোধপুরের এয়ার বেসে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই LCH বা লাইট কমব্যাট হেলিকপ্টার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Prachand: ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড', দেখে নিন এই হেলিকপ্টারের বিভিন্ন ফিচার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন