৪ বছর হল আত্মহত্যা করেছেন ‘বালিকা বধূ’ প্রত্যুষা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে মৃত্যুর আগে তাঁর একাধিক পোস্ট

(সব ছবি: ইনস্টাগ্রাম)
আজ অনুরাগীরা বুঝতে পারেন, কতটা একা হয়ে গিয়েছিলেন তাঁদের প্রিয় অভিনেত্রী।
সম্পর্কে বিশ্বাস চেয়েছিলেন তিনি কিন্তু তা সম্ভবত তাঁর ভাগ্যে ছিল না।
শুধু ভাল অভিনেত্রী নন, মানুষ হিসেবেও উন্নত ছিলেন তিনি। আজও টেলিভিশন দুনিয়া ভুলতে পারেনি তাঁকে।
প্রত্যুষা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে অনেক কিছু বলেছিলেন। তখন সে সবে নজর দেওয়া হলে হয়তো আজও আমাদের মধ্যে থাকতেন তিনি।
মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দেন প্রত্যুষা, শোনা যায়, রাহুল প্রতারণা করেছিলেন তাঁর সঙ্গে।
বয়ফ্রেন্ড রাহুল রাজকে ভীষণ ভালবাসতেন তিনি।
ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। সঙ্গে চলছিল দুঃখ ভুলে সামনে তাকানোর ব্যর্থ চেষ্টা।
শোনা যায়, বয়ফ্রেন্ড রাহুলের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন প্রত্যুষা।
আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্টগুলি বলে দিত তাঁর মনের অবস্থার কথা।
প্রত্যুষার ওই পদক্ষেপে শুধু তাঁর পরিবার নয়, হতবাক হয়ে যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
২০১৬-র ২ এপ্রিল আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্য়ায়।