Ram Mandir Inauguration: লেজার আলোর দ্যুতি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, অযোধ্যায় ভিড় ভক্তদের

ABP Ananda   |  18 Jan 2024 11:39 PM (IST)
Ram Mandir Inauguration: লেজার আলোর দ্যুতি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, অযোধ্যায় ভিড় ভক্তদের

ছবি সৌজন্যে-পিটিআই

1

সোমবার নতুন রাম মন্দিরের উদ্বোধন। তার আগে এখনই যেন উৎসব নগরীতে পরিণত হয়েছে সরয়ূপাড়ের প্রাচীন শহর।

2

লেজার আলোর দ্যুতি, জয় শ্রীরাম রব আর কাতারে কাতারে ভক্তের আনাগোনা।

3

শেষ পর্বে এসে পৌঁছেছে প্রতীক্ষা। তারপরেই নতুন রাম মন্দিরের উদ্বোধন।সরযূর তট এখন যেন ভক্তি আর আবেগের সঙ্গম।

4

রাম মন্দিরের উদ্বোধনের আগে যেন সারা দেশের ডেস্টিনেশন হয়ে উঠেছে আর্যাবর্তের প্রাচীন জনপদ।

5

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় আসছেন ভক্তরা।

6

হাতে গেরুয়া নিশান, মুখে রাম নাম। কেউ হেঁটেই চলে এসেছেন, কেউ আবার সাইকেল নিয়ে পৌঁছে গিয়েছেন অযোধ্যায়।

7

সোমবারের অনুষ্ঠানের দিকে তাকিয়ে এখন থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে।

8

নিরাপত্তার কারণে রবি ও সোমবার মন্দিরে ঢোকা যাবে না। তার আগেই এখন দর্শন সেরে নিচ্ছেন অনেকে।

9

বুধবারই রামলালার মূর্তি আনা হয় নতুন রাম মন্দিরে। কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি করা সেই মূর্তি এখন গর্ভগৃহে বিরাজমান।

10

২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Ram Mandir Inauguration: লেজার আলোর দ্যুতি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, অযোধ্যায় ভিড় ভক্তদের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন