Star Explosion: মহাকাশে বিস্ফোরণ! বিশালাকার নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গ্যালাক্সিতে

abp ananda   |  08 Jan 2022 05:46 PM (IST)
Star Explosion: মহাকাশে বিস্ফোরণ! বিশালাকার নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গ্যালাক্সিতে

pexels-pixabay-2150

1

আচমকাই মহাকাশে ধরা পড়েছে এক তীব্র আলোর ছটা। নাসার হাবল টেলিস্কোপে ধরা পড়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। একটি লাল সুপারজায়ান্ট নক্ষত্র বিস্ফোরিত হয়ে একটি সুপারনোভা তৈরি করল। প্রতীকী ছবি।

2

এক নাটকীয় দৃশ্য ধরা পড়েছে টেলিস্কোপে। একটি তারার আত্ম-ধ্বংসও বলা যায়। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর গবেষকদের নেতৃত্বে ১৩০ দিন ধরে এই নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করা হয়। ফাইল ছবি

3

দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এমনভাবে নক্ষত্র বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১২ কোটি আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে এই ঘটনা ঘটে। ছবি- নাসার হাবল টেলিস্কোপ সূত্রে পাওয়া

4

জ্যোতির্বিজ্ঞানীদের কথায়, সূর্যের থেকেও এই নক্ষত্রটি প্রায় ১২ গুণ বেশি ভারী। বিস্ফোরণের সময় আলোর ছটায় ভরে যায় গ্যালাক্সি। প্রতীকী ছবি

5

তবে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির থেকে আয়তনে ছোট এনজিসি ৫৭৩১। প্রাপ্তবয়স্ক একাধিক নক্ষত্র রয়েছে এই গ্যালাক্সিতে।

6

বিস্ফোরণের ফলে তারাদের জন্ম ও মৃত্যু হয়। যার ফলে তৈরি হয় সুপারনোভা। যে আলোর ছটা দেখা যায় মহাকাশে। যদিও এই ঔজ্জ্বল্য সাময়িক সময়ের জন্য থাকে। প্রতীকী ছবি

7

তবে তারার ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনও কোনও সময় সেখান থেকে হোয়াইট ডোয়ার্ফ স্টার বা বামন তারার জন্মও হয়। প্রতীকী ছবি

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Star Explosion: মহাকাশে বিস্ফোরণ! বিশালাকার নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গ্যালাক্সিতে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন