Weather Update: ফের নামল তাপমাত্রার পারদ, রাজ্যজুড়ে শীতের আমেজ

abp ananda   |  27 Nov 2021 09:45 AM (IST)
Weather Update: ফের নামল তাপমাত্রার পারদ, রাজ্যজুড়ে শীতের আমেজ

ফাইল ছবি

1

বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে ফের নামতে শুরু করেছে পারদ। কলকাতায় তাপমাত্রা নামল কুড়ির নিচে।

2

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

3

কুয়াশার চাদর, লেপের আদর, আর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক, দোরগোড়ায় হাজির শীত।

4

নামতে শুরু করেছে পারদ, ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর জানান দিচ্ছে, শীত আসছে।

5

আর শীত মানেই বড়দিনের উত্সব, নিউইয়ারের আনন্দ, পৌষমেলা, বইমেলা আরও কত কী।

6

কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও ভোরে ও রাতে ফিরল শীতের আমেজ।

7

গতকাল, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস।

8

বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে ১ ডিগ্রি কম হলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন অনেকটাই কমবে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা।

10

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

  • হোম
  • ফটো গ্যালারি
  • রাজ্য
  • Weather Update: ফের নামল তাপমাত্রার পারদ, রাজ্যজুড়ে শীতের আমেজ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন