✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দিকে দিকে ছেঁড়া হল শুভেন্দুর ফ্লেক্স, পোস্টার, আগুন বিজেপি অফিসে, মেদিনীপুর সভার পর রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Dec 2020 10:04 PM (IST)
দিকে দিকে ছেঁড়া হল শুভেন্দুর ফ্লেক্স, পোস্টার, আগুন বিজেপি অফিসে, মেদিনীপুর সভার পর রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ
1

মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সভা শেষে দুটি বাস ও একটি ছোট গাড়িতে করে জেলার চন্দ্রকোণা-২ ব্লকের বিজেপির দক্ষিণ মণ্ডলের নেতা-কর্মীরা ফিরছিলেন। সে সময় কেশপুর থানার বাজুয়াড়া এলাকায় মেদিনীপুর-চন্দ্রকোণা রাজ্য সড়ক পার হওয়ার সময় তৃণমূল কর্মীরা ইঁট ছুড়ে বাস ভাঙচুর করে বলে অভিযোগ।

2

শীলভদ্র দত্ত বিজেপিতে যোগদানের পরই অশান্ত হয়ে উঠেছে ব্যারাকপুর। ২০ নম্বর ওয়ার্ডে বিটি রোডের ওপর বিজেপি কার্যালয়ে তৃণমূল কর্মী সমর্থকরা আগুন দিয়েছে বলে অভিযোগ।

3

4

বিজেপিতে যোগ দিতেই মালদার চাঁচলে পোড়ানো হলো শুভেন্দু অধিকারীর পোস্টার। তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা এই পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

5

দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায় হাই মার্চ লাইটের পাশে ও যাত্রী প্রতীক্ষালয়ে শুভেন্দুর সব ছবিতে কালি মাখালেন স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ। সঙ্গে ছিলেন বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় ডাঃ শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

6

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর অশান্ত হলদিয়া। ছেঁড়া হলো শুভেন্দুর ফ্লেক্স।

7

8

এই কর্মকাণ্ডের নেতৃত্ব দেন কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মদন মিত্র। এছাড়াও ছিলেন কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি গোপাল সাহা এবং স্বপন মণ্ডল।

9

শুভেন্দু অধিকারী দল ছাড়ায় কামারহাটি বিধানসভা অঞ্চলে কার্যত উৎসব পালন করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

10

কোন্নগর জোড়া পুকুর ধারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে মীরজাফর বলে লেখা ব্যানার পড়ল।

11

এতে আহত হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • দিকে দিকে ছেঁড়া হল শুভেন্দুর ফ্লেক্স, পোস্টার, আগুন বিজেপি অফিসে, মেদিনীপুর সভার পর রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.