India News: ডুবেছে প্রয়াগরাজ ও পটনা, ফের বৃষ্টির অশনি সঙ্কেত?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  28 Aug 2022 11:19 AM (IST)
India News: ডুবেছে প্রয়াগরাজ ও পটনা, ফের বৃষ্টির অশনি সঙ্কেত?

বর্ষায় বেড়েছে গঙ্গার জল, প্রায় ডুবে গিয়েছে বারাণসীর জল পুলিশ বুথও (ছবি: পিটিআই)

1

জল থৈ থৈ প্রয়াগরাজ। বন্যা-কবলিত এলাকায় ত্রাণ বিলি করছেন এনডিআরএফের আধিকারিকরা। তার মধ্য়েই উত্তর ভারতের বড় অংশে ফের ভারী বৃষ্টির অশনি সঙ্কেত মৌসম ভবনের।

2

ডুবে গিয়েছে বারাণসীর বসতি এলাকাও। বর্ষার চলতি মরসুমে গঙ্গার জলস্তর বেড়ে হিমসিম অবস্থা বারাণসীর।

3

জল ভেঙেই ঝুঁকির পারাপার উত্তরপ্রদেশের মির্জাপুরে। তার মধ্য়েই আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও কাল হিমাচলপ্রদেশ ও উত্তরপ্রদেশের পূর্বাংশে ভারী বৃষ্টি হতে পারে।

4

দিনদুয়েক আগেই বানভাসি মির্জাপুর থেকে সামান্য সম্বল নিয়ে রওনা দিয়েছিলেন এই বৃদ্ধের মতো আরও অনেকে।

5

গঙ্গা ফুলেফেঁপে ওঠায় ভেসে গিয়েছে পটনা শহরের একাংশও। জনবসতির বড় এলাকার জলের তলায়। তার মধ্যে বিহারের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানায় হাওয়া অফিস।

6

ত্রাণের কাজে নৌকো নেমেছে প্রয়াগরাজে। সাধারণ মানুষও তাতেই চলাফেরা করছেন।

7

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে প্রয়াগরাজের শ্মশানও ডুবে গিয়েছে।

8

নৌকো করে পারাপার চলছে মির্জাপুরে। এর মধ্যে ভারী বৃষ্টির নতুন পূর্বাভাস কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে বাসিন্দাদের।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • India News: ডুবেছে প্রয়াগরাজ ও পটনা, ফের বৃষ্টির অশনি সঙ্কেত?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন