✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Viral News: ঝড়ের গতিতে বোর্ডে ফুটে উঠছে লেখা, একাধিক রেকর্ড এই বিস্ময় বালিকার

ABP Ananda   |  16 Dec 2022 11:46 PM (IST)
Viral News: ঝড়ের গতিতে বোর্ডে ফুটে উঠছে লেখা, একাধিক রেকর্ড এই বিস্ময় বালিকার

ছবি: আদি স্বরূপার ইন্সটাগ্রাম প্রোফাইল

1

দুইহাতে চক। দুই হাত একসঙ্গে চলছে ঝড়ের গতিতে। আর বোর্ডে ফুটে উঠছে একের পর এক ইংরেজি লাইন। বেশ অনেকদিন আগেই এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়েছিল।

2

বছর গড়িয়েও সেই ভিডিও ভাইরাল। যে কিশোরী এমন লিখছে তার নাম আদি স্বরূপ। কর্নাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা।

3

অদ্ভুত এই ক্ষমতার পরিচয় অনেকদিন আগেই দিয়েছিল আদি স্বরূপ। ১ মিনিটে দুহাতে (বাঁ দিক থেকে ডান দিকে) সবচেয়ে বেশি শব্দ লেখার জন্য ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে এই কিশোরী।

4

এই ক্ষমতাকে বলা হয় অ্য়াম্বিডেক্সট্রাস (Ambidextrous)। দুই হাত সমান তালে চলতে পারে। একই সঙ্গে দুটি হাত দিয়েই লিখতে পারেন।

5

এমন ক্ষমতা থাকলেই তাঁকে অ্য়াম্বিডেক্সট্রাস (Ambidextrous) বলা হয়। বাংলায় এর অর্থ সব্যসাচী।

6

ভিস্য়ুয়াল মেমোরি আর্ট-এর ক্ষেত্রেও রেকর্ড করেছে এই কিশোরী। লাইন আর্টের মাধ্য়মে বিভিন্ন বার্তা ফুটিয়ে তুলতে পারে ওই কিশোরী। 'Trapped Education'-থিমের উপর ভিস্যুয়াল মেমোরি আর্ট তৈরি করেছিল কিশোরী।

7

শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে তৈরি হয়েছিল ওই শিল্প। তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২১ (India Book of Records 2021)-এ নাম উঠেছে ওই কিশোরীর।

8

২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর ম্য়াঙ্গালোরে জন্ম আদি স্বরূপের। দক্ষিণ ভারতের সংবাদমাধ্যম ম্যাঙ্গালোর টুডে সূত্রে খবর, প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়নি আদি স্বরূপা। বাবা-মায়ের কাছে পড়াশোনা করেছে সে।

9

স্বরূপ অধ্যয়ন কেন্দ্রের পড়ুয়া সে। তার বাবা গোপারকর 'স্বরূপ অধ্যয়ন সমূহ'-এর ডিরেক্টর। ছোটবেলা থেকেই লেখার এই ক্ষমতা ছিল বলে জানিয়েছেন ওই কিশোরীর বাবা-মা।

10

গিটার, কি-বোর্ড, হিন্দুস্তানি সঙ্গীতও শিখেছে আদি স্বরূপা। ছোট থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেছে এই কিশোরী। ছবি: আদি স্বরূপার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট

  • হোম
  • ফটো গ্যালারি
  • অফবিট
  • Viral News: ঝড়ের গতিতে বোর্ডে ফুটে উঠছে লেখা, একাধিক রেকর্ড এই বিস্ময় বালিকার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.