✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Tomato Seed Sprouting inside Mouth: দাঁতে টমেটোর বীজ আটকে তীব্র যন্ত্রণা, রুট ক্যানাল করতে গিয়ে হতভম্ব ডেন্টিস্ট, রোগীর মুখ থেকে বেরোল চারাগাছ

পম্পা অধিকারী সিংহ   |  11 Jun 2026 03:45 PM (IST)
Tomato Seed Sprouting inside Mouth: দাঁতে টমেটোর বীজ আটকে তীব্র যন্ত্রণা, রুট ক্যানাল করতে গিয়ে হতভম্ব ডেন্টিস্ট, রোগীর মুখ থেকে বেরোল চারাগাছ

Tomato Seed Sprouting in Gums. ছবি: Gemini, ফ্রিপিক।

1

দাঁতের যন্ত্রণায় ছটফট করছিলেন রোগী। ঘরোয়া টোটকা, ওষুধ, কিছুতেই কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে ছুটতেই আসল কারণ সামনে আসে। দেখা যায়, রোগীর মুখের ভিতর গজিয়ে উঠছে চারাগাছ।

2

কয়েক বছর আগে ব্রিটেন থেকে ঘটনাটি সামনে আসে। দাঁতের যন্ত্রণায় ভুগছিলেন এক যুবক। ঘরোয়া টোটকা, ওষুধেও যন্ত্রণা কমছিল না। তাই ডেন্টিস্টের কাছে ছুটে যান তিনি।

3

প্রাথমিক ভাবে ওই রোগীর দাঁতে গভীর এবং সংক্রমিত ক্য়াভিটি তৈরি হয়েছে বলেই মনে হয়েছিল চিকিৎসকে। সেই মতো রুট ক্যানালের দিকে এগোন তিনি। সেই মতো দিন ক্ষণ ঠিক হয়।

4

নির্ধারিত দিনে রুট ক্যানাল শুরু হয়। দাঁতের ক্ষয়প্রাপ্ত অংশ পরিষ্কার করতে শুরু করেন ডেন্টিস্ট। সেই সময়ই মাড়ির গা ঘেঁষে থাকা অংশ থেকে একটি ছোট আকারের, অঙ্কুরিত চারা বেরিয়ে আসে।

5

গোটা ঘটনায় হতবাক হয়ে যান খোদ দন্ত চিকিৎসক। পরীক্ষা করে দেখা যায়, মাড়ির নীচে, দাঁতের গর্তে শক্ত হয়ে আটকে গিয়েছিল টমেটোর বীজ। গর্তের মধ্যে ঢুকে যাওয়ায় অক্ষত ছিল টমেটোর বীজটি। রোগীর মুখের ভিতরই সেটি অঙ্কুরিত হয়। শিকড়ও গজাতে শুরু করে। তার জেরেই তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন রোগী।

6

কিন্তু মুখের মধ্যে চারা গজানো কি আদৌ সম্ভব? চিকিৎসকদের মতে, মুখের ভিতর হেসেখেলে বীজ অঙ্কুরিত হতে পারে। কারণ আমাদের মুখের ভিতরের অংশ অন্ধকার যেমন, তেমন তাপমাত্রাও ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো।

7

পাশাপাশি, মুখের ভিতরে লালা বীজকে অবিরাম আর্দ্রতা জোগায়। এর ফলে বীজের আবরণ নরম হয়, যা অঙ্কুরোদগমের জন্য প্রয়োজন।

8

মানুষের লালায় এনজাইম থাকে, যা শ্বেতসারকে ভেঙে শর্করায় পরিণত করে। বীজ অঙ্কুরিত হওয়ার সময় শ্বেতসার থেকেই পুষ্টি সরবরাহ হয়। লালায় থাকা অ্যামাইলেজও অঙ্কুরোদগমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

9

তবে শুধুমাত্র এই একটি ঘটনাই নয়, পেয়ারার দানা দাঁতে আটকে, তা থেকে অঙ্কুরোদগমের নজিরও রয়েছে। তাইওয়ান থেকে ওই ঘটনা সামনে আসে। এক রোগীর আক্কেল দাঁতটি নষ্ট হয়ে গিয়েছিল। প্রচণ্ড যন্ত্রণা হতো। সেই আক্কেল দাঁত তুলতে গিয়ে অঙ্কুরিত পেয়ারার দানা বের করে আনে এক চিকিৎসক।

10

এর একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে রোগী নকল দাঁত নিয়মিত পরিষ্কার করতেন না। তাঁর একজোড়া কৃত্রিম দাঁতের নীচ থেকে অঙ্কুরিত টমেটোর বীজ বের করেন চিকিৎসকরা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • অফবিট
  • Tomato Seed Sprouting inside Mouth: দাঁতে টমেটোর বীজ আটকে তীব্র যন্ত্রণা, রুট ক্যানাল করতে গিয়ে হতভম্ব ডেন্টিস্ট, রোগীর মুখ থেকে বেরোল চারাগাছ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.