Durga Puja 2023 : দুর্গাপুজোয় কুমারী পুজো কেন করা হয় ? কী বিধি ?

ABP Ananda   |  02 Oct 2023 04:28 PM (IST)
Durga Puja 2023 : দুর্গাপুজোয় কুমারী পুজো কেন করা হয় ? কী বিধি ?

বেলুড় মঠে কুমারী পুজো

1

দুর্গা পুজোর ( Durga Puja ) অন্যতম অঙ্গ হল কুমারী পুজো ( Kumari Puja ) । সারা দেশে শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যেই রয়েছে এই পুজোর প্রচলন। নাবালিকা শিশুকন্যাকে পুজো করে নারীশক্তিকেই সম্মান জানানো হয় এই পুজোর মাধ্যমে।

2

কুমারীর পায়ে পদ্ম অর্পণ করে আসলে মা দুর্গাকেও বন্দনা করা হয়ে। তন্ত্রমতে কুমারীকে সাক্ষাৎ যোগিনী রূপে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পুরাণে কুমারী পুজোর গুরুত্বের উল্লেখ রয়েছে।

3

সাধারণত দুর্গাপুজোর অষ্টমী তিথিতে কুমারী পুজো করা হয়। তবে নিয়ম অনুসারে, সপ্তমী, অষ্টমী ও নবমী- এই তিনদিনই বা কোনও একদিন কুমারী পুজো করা যেতে পারে।

4

এক বছর থেকে ষোল বছর বয়স পর্যন্ত ঋতুমতী না হওয়া বালিকাদের কুমারী রূপে পুজো করা হয়ে থাকে। কুমারী পুজো কেন, এই প্রশ্ন তো অনেকের মনেই জাগে।

5

লোকমুখে প্রচলিত, একসময় কোলাসুর স্বর্গ, মর্ত, পাতাল দখল করে নিয়েছিলেন। সেই সময়ে বিপন্ন দেবতারা মহাকালীর শরণ নেন।

6

তাঁদের রক্ষা করতে দেবী কুমারীরূপে আবির্ভূতা হন। দেবীর ওই কুমারী রূপেই বানাসুরকে বধ করেছিলেন। সেই থেকে কুমারী পুজোর প্রচলন।

7

পুজোর আগে কুমারী কে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়। পায়ে আলতা ও কপালে সিঁদুরের টিপ দেওয়া হয়। এরপর কুমারীকে দেবী জ্ঞানে নানান উপাচারে পুজো করা হয়।

8

৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে নয় কুমারীকে পুজো করে ছিলেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমী তিথিতে বেলুড় মঠে মাহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Durga Puja 2023 : দুর্গাপুজোয় কুমারী পুজো কেন করা হয় ? কী বিধি ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন