Durga Puja 2025 : দেবীর কীসে আগমন,গমন কীসে, ঠিক হয় কীভাবে, আছে মজার হিসেব

দেবীর কীসে আগমন,গমন কীসে
পঞ্জিকা খুলে দুর্গাপুজোর তারিখ খোঁজার পাশাপাশি সকলেই দেখতেচান, এই বছর দেবীর কীসে আগমন, কীসে গমন। মানুষের বিশ্বাস, দেবীর আগমন ও গমনের সঙ্গে যুক্ত রয়েছে মনুষ্য জাতির ভবিষ্যৎ।
পঞ্জিকা বলছে, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে এবং গমন হবে দোলায় । গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলার প্রতীক, অন্যদিকে দোলায় গমন বা প্রস্থান মহামারী বা মড়কের আশঙ্কা নির্দেশ করে।
দেবীর আগমন ও গমন কীসে হবে তা নাকি অনেকটাই নির্ভর করে বারের উপর। সপ্তাহের কোন দিন, দেবী আসছেন আর কবে বিজয়া , সেটাই নির্ধারণ করে, দেবীর আগমন-গমন হবে কীসে চড়ে। সপ্তমী বা দশমী কী বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবীর সে বছর কীসে আসবেন ও কীসে যাবেন। আবার তাঁর নির্ধারিত যানের ওপর নির্ভর করে সে সময় প্রকৃতি কেমন থাকবে।
“রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।” অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। এর ফল- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”।
পৌরাণিক কাল থেকে দেব-দেবী, রাজা- মহারাজাদের কাছে গজ অর্থাৎ হাতির মর্যাদাই আলাদা। মনে কর হয়, সেই কারণেই দেবী দুর্গার গজে আগমনের ফল শস্যপূর্ণ বসুন্ধরা বলা হয়।
শনি বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন ও গমন হবে, ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফল- “ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। ঘোটক বা ঘোড়া যেমন ছটফটে কেমনই ঘোটকে আগমন ও গমনে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করা হয়। এর ফল, অরাজকতা, গৃহযুদ্ধ, রাজনৈতিক উত্থান- পতন
সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা পৃথিবীকে দুলিয়ে দিয়ে যায়
বুধবারে সপ্তমী বা দশমী হয় তবে দেবী দুর্গার যান হবে নৌকা। অর্থাৎ আগমন ও গমন হবে, নৌকায়। এর ফল-“শস্যবৃদ্ধিস্তুথাজলম”। এর ফলে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি হয়। সেই সঙ্গে দ্বিগুণ শস্যবৃদ্ধি আশা করা হয়।