Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?

ABP Ananda   |  18 May 2023 02:16 PM (IST)
Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?

Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?

1

আজ ফলহারিণী কালী পুজো (Phalaharini Kali Puja)। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা (Amavasya) তিথিতে এই পুজো করা হয়। ‘ফলহারিণী’ নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন।

2

এই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন, এমনটাই বিশ্বাস

3

ভক্ত তাঁর ক্ষমতা অনুসারে যেটুকু সম্ভব ফল দিয়ে দেবীকে নিবেদন করেন। এই কালী পুজোর প্রধান নৈবেদ্যই হল ফল।

4

ফলহারিণী কালীপুজোয় আলাদা কোনও মন্ত্র নেই। বরং দক্ষিণাকালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতে ফলহারিণী কালীর পুজো হয়।

5

বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পুজো-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। বলা হয়, এ দিন শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন।  

6

দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান তিনটি কালীপুজো-- ফলহারিণী, দীপান্বিতা আর রটন্তী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী পুজো। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো

7

রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। হয় বিশেষ আরতি, রাতভর চলে পুজো পাঠ।

8

কথিত আছে, ফলহারণী কালীপুজোর সময়ে সারদা মা-কে দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহসংদেব। তাই ফলহারিণী কালীপুজোর পাশাপাশি, সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা সারদার পুজোও হয়।

9

পুজোর শেষে রামকৃষ্ণদেব তাঁর জপের মালাও অর্পণ করেন সারদাদেবীকে। আজও শ্রীরামকৃষ্ণদেব যেভাবে তাঁর দক্ষিণেশ্বরের শয়নকক্ষে পুজো করেছিলেন সারদাদেবীকে, ঠিক সেভাবে পুজো হয় সারদাদেবীর।

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন