Mysterious Temples: ভারত ও বিদেশের এই সব মন্দির ঘিরে নানা রহস্য ! এইসব জায়গায় বিন্দুমাত্র অনিয়ম করলেই নাকি নামে অভিশাপ
অভিশপ্ত মন্দির: ভারত থেকে জাপান, কম্বোডিয়া পর্যন্ত বিস্তৃত রহস্যময় মন্দির। বিশ্বাস, অভিশাপ, বিবাদ ও ইতিহাসের অজানা গল্প নিয়ে গঠিত।
Continues below advertisement
ভারত ও বিদেশের এই সব মন্দির ঘিরে নানা রহস্য ! ( প্রতীকী ছবি )
Continues below advertisement
1/7
ভারতের ঝাড়খণ্ডের ছিন্নমস্তা মন্দির। এখানে ছিন্নমস্তার পুজো হয়। হিন্দু ধর্মাবলম্বীরা জানেন, দশমহাবিদ্যার অন্যতম রুদ্ররূপ। স্থানীয় লোকেদের বিশ্বাস, এই মন্দিরে পুজো-অর্চনায় ত্রুটি হলে অভিশাপ লাগে । আকস্মিক দুর্ঘটনা বা ঘটে। দুর্ভাগ্য নেমে আসে। ভক্তরা দেবীর ক্রোধ থেকে বাঁচতে কঠোর নিয়মকানুন মেনে চলেন, কারণ তাঁদের বিশ্বাস, অভিশাপ তাঁদের উপরই বর্তায়, যাঁরা দেবীর শক্তি নিয়ে উপহাস করে।
2/7
ডেল্ফি গ্রিসের অ্যাপোলোর মন্দির। এই মন্দির ঘিরে রয়েছে নানা ভয় - ভীতি - বিশ্বাস। লোক মুখ প্রচলিত, এই মন্দিরে পিথিয়া নামে পরিচিত একজন পুরোহিত ছিলেন । বিশ্বাস করা হতো, তিনি মর্ত্যলোক ও দেবজগতের মধ্যে যোগাযোগের মাধ্যম। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য পিথিয়ার ভবিষ্যদ্বাণীর যথেষ্ট গুরুত্ব ছিল। মনে করা হয়,যে বা যারা এই মন্দিরের ক্ষতি করবে তার উপর অভিশাপ লাগবে। আজও আগন্তুকদের এক রহস্যময় অনুভূতি হয় এখানে।
3/7
কেরলের ত্রিশুর জেলায় অবস্থিত কোডুঙ্গাল্লুর ভগবতী মন্দির বা শ্রী কুরুম্বা ভগবতী মন্দির। এটি একটি অত্যন্ত প্রাচীন ও বিখ্যাত শক্তিপীঠ, যা দেবী ভদ্রকালী রূপের আরাধনা করে। প্রায় ১৮০০ বছরের পুরোনো এই মন্দিরটি উত্তরমুখী এবং এখানে দেবীর আটটি হাতবিশিষ্ট উগ্র মূর্তি পূজিত হয় । এটি কেরলের ৬৪টি ভদ্রকালী মন্দিরের প্রধান বলে গণ্য হয় । এই মন্দির ঘিরেও রয়েছে বিশ্বাস, আর ভয় !
4/7
জাপানের ফুশিমি ইনারি তাইশা মন্দির ঘিরে আজও নানারকম বিশ্বাস। যদিও আশেপাশের ছোট মন্দিরগুলি হয় অবহেলা অথবা ভূমিকম্পের মতো বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে গেছে। মেরামতির জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে একসময়ের পবিত্র স্থানগুলি এখন পরিত্যক্ত । বেদীর উপর ধুলোর পুরু স্তর জমছে। তবে তারই মধ্যে বহু প্রাচীন বিশ্বাস নিয়ে জেগে জাপানের ফুশিমি ইনারি তাইশা মন্দির।
5/7
গুজরাতের সোমনাথ মন্দির। কিংবদন্তি অনুসারে, মূল মন্দিরের শিবলিঙ্গটি কোনো সাপোর্ট ছাড়া গর্ভগৃহের মাঝখানে শূন্যে ভেসে থাকত। গুজরাতের সোমনাথ মন্দির ভারতের অন্যতম রহস্যময় ও পবিত্র জ্যোতির্লিঙ্গ। বিভিন্ন সময়ে ১৭ বার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে এই মন্দির।
Continues below advertisement
6/7
কম্বোডিয়া তা প্রোম মন্দির ঘন জঙ্গলে ঘেরা । তা প্রোম, খমের সাম্রাজ্যের পতনের পর জীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল। বিশাল গাছ আর পাথর ঢেকে যায় মন্দির। স্থানীয় লোকেদের বিশ্বাস এই মন্দির রহস্যে ঘেরা। পর্যটকেরা এর সৌন্দর্য্যে মুগ্ধ, কিন্তু কিছু মানুষের ধারণা, এই মন্দির যেমন আছে, তেমনই রাখা ভাল। তা প্রোমকে প্রায়শই "জঙ্গল মন্দির" বা "টুম্ব রাইডার টেম্পল" হিসেবে উল্লেখ করা হয়।
7/7
করণী মাতা মন্দির রাজস্থানের এমন একটি মন্দির যা ইঁদুর মন্দির নামে পরিচিত, যেখানে হাজার হাজার ইঁদুর পবিত্র হিসাবে বিবেচিত হয়। লোককথানুসারে, ইঁদুরের ক্ষতি করলে দুর্ভাগ্য বা অসুস্থতার অভিশাপ আসে। আগন্তুকরা সাবধানে হাঁটাচলা করেন, কারণ তারা দেবীর পবিত্র প্রাণীদের পায়ে হেঁটে তাদের ক্রুদ্ধ করা থেকে বাঁচেন।
Published at : 06 Apr 2026 09:19 AM (IST)
= 7">