Ramakrishna Quotes : সংসারে থেকে কীভাবে ঈশ্বরলাভ সম্ভব ? তিরোধান দিবসে শ্রীরামকৃষ্ণ স্মরণ

ABP Ananda   |  16 Aug 2023 07:58 AM (IST)
Ramakrishna Quotes : সংসারে থেকে কীভাবে ঈশ্বরলাভ সম্ভব ? তিরোধান দিবসে শ্রীরামকৃষ্ণ স্মরণ

তিরোধান দিবসে শ্রীরামকৃষ্ণ স্মরণ

1

‘আঃ শান্তি হল। এখন আর কোনও রোগ নেই।’ কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব নাকি ইললোক ত্যাগ করার আগে খেয়েছিলেন এক গ্লাস পায়েস। আর এই কথাটুকু বলেছিলেন।

2

দীর্ঘ রোগভোগের পর নশ্বর দেহ ত্যাগ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব। ১৮৮৬ এ ১৬ অগাস্ট শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রয়াত হন। তিনি তাঁর জীবন দিয়ে মানুষকে দিয়ে গিয়েছিলেন নানারকম শিক্ষা।

3

সব ধর্মই সমান ভাবে সত্য। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণের শাশ্বত বাণী, ‘যত মত তত পথ।’ অর্থাৎ ঈশ্বর লাভের নানা পথ। কিন্তু লক্ষ্য এক - ঈশ্বরলাভ।

4

ঠাকুর বলেছেন, সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে।

5

যেমন একঘাটের জল হিন্দুরা খায়, বলে জল; আর একঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার; আর একঘাটে মুসলমানেরা খায়, বলে পানি।

6

গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, সেই দর্শনই ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “তুমি যে-সব কর্ম করছ, এ-সব সৎকর্ম। যদি ‘আমি কর্তা’ এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পার, তাহলে খুব ভাল। এই নিষ্কামকর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালবাসা আসে। এইরূপ নিষ্কামকর্ম করতে করতে ঈশ্বরলাভ হয়।''

7

তিনি বলেন, “জ্ঞানীর পথও পথ। জ্ঞান-ভক্তির পথও পথ। আবার ভক্তির পথও পথ। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য — সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ ‘আমি’ রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা।

8

সংসারে থেকে কি ঈশ্বরলাভ সম্ভব? ঠাকুর বলেছেন - জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তা হলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসারভাব না থাকে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Ramakrishna Quotes : সংসারে থেকে কীভাবে ঈশ্বরলাভ সম্ভব ? তিরোধান দিবসে শ্রীরামকৃষ্ণ স্মরণ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন