Surya Grahan April 2023: বছরের প্রথম সূর্যগ্রহণে ৩ রাশির জীবনে বড় প্রভাব, কার ভাগ্যে অশান্তির সূচনা?

ABP Ananda   |  01 Apr 2023 03:40 PM (IST)
Surya Grahan April 2023: বছরের প্রথম সূর্যগ্রহণে ৩ রাশির জীবনে বড় প্রভাব, কার ভাগ্যে অশান্তির সূচনা?

সূর্যগ্রহণ অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে

1

জ্যোতিষ ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণকে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, এপ্রিল মাসে সূর্যগ্রহণ অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

2

ভারতীয় সময় অনুযায়ী, এপ্রিল মাসে হতে চলা সূর্যগ্রহণ ২০ এপ্রিল সকাল ০৭:০৫ মিনিট থেকে শুরু হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরু হবে ০৮:0৭ এ। সূর্যগ্রহণ শেষ হবে দুপুর ১২টা ২৯ মিনিটে। সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ৫ ঘন্টা ২৪ মিনিট।

3

সূর্যগ্রহণের প্রভাব মেষ রাশির জাতকদের ওপর সবচেয়ে বেশি পড়বে। এতে মেষ রাশির মানুষের সমস্যা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক বিষয় এবং কেরিয়ার সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। তবে চিন্তা করবেন না, গ্রহন শেষ হওয়ার দুই দিন পরে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে, যার কারণে সমস্যা কম হবে এবং জীবনে ভারসাম্য বজায় থাকবে।

4

সূর্য সিংহ রাশির অধিপতি। সূর্যগ্রহণের সময়, সূর্য আপনার রাশিচক্র থেকে নবম ঘরে থাকবে এবং বৃহস্পতি গ্রহনের দুই দিন পরে ট্রানজিট করবে। এমন পরিস্থিতিতে সূর্যগ্রহণের প্রভাব সিংহ রাশিতেও পড়বে। এ কারণে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে উত্থান-পতন দেখা যায়। ইনক্রিমেন্ট বা পদোন্নতির জন্যও সময় অনুকূল নয়। এই সময়ে, আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে।

5

কন্যারাশি থেকে অষ্টম ঘরে সূর্যগ্রহণ ঘটবে। তাই সূর্যগ্রহণের প্রভাব কন্যা রাশির জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এই সময়ে, আপনাকে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং খুব সাবধানে অর্থ ব্যয় করুন।

6

বছরের প্রথম সূর্যগ্রহণ মকর রাশির মানুষের সমস্যা বাড়িয়ে দেবে। কারণ সূর্যগ্রহণ আপনার রাশি থেকে চতুর্থ ঘরে ঘটতে চলেছে। এর ফলে অপ্রয়োজনীয় খরচ বাড়বে এবং সুখ কমবে। কর্মক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতি বজায় থাকবে। যদি কোনো রোগ হয়, তবে এই সময়ের মধ্যে রোগটি আরও বেশি সমস্যা সৃষ্টি করতে পারে।

7

অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

8

তাই এর সূতক কালও এখানে বৈধ হবে না। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যে এলাকায় সূর্যগ্রহণ দেখা যায়, সেই এলাকায় সূতকও বৈধ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Surya Grahan April 2023: বছরের প্রথম সূর্যগ্রহণে ৩ রাশির জীবনে বড় প্রভাব, কার ভাগ্যে অশান্তির সূচনা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন