Science News: জামাকাপড় কাচতে হবে না আর, জেদি দাগও উঠে যাবে আপনা থেকে? উপায় বের করলেন বিজ্ঞানীরা
Self Cleaning Fabric Coating: ডিটারজেন্টে ভিজিয়ে রাখতে হবে না, ঘষতেও হবে না আর। জামাকাপড় নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে? ছবি: ফ্রিপিক।
Continues below advertisement

Self Cleaning Fabric Coating. জামাকাপড় কাচতে হবে না আর? ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/10
ডিটার্জেন্ট বা জল খরচ হবে না। পরিশ্রমও করতে হবে না নিজেকে। আপনা থেকেই পরিষ্কার হয়ে যাবে জামাকাপড়। এমনকি জেদি দাগও উঠে যাবে নিজে থেকেই।
2/10
এমনই উপায় বের করলেন চিনের বিজ্ঞানীরা। এমন সেল্ফ-ক্লিনিং ফ্যাব্রিক কোটিং বের করেছেন তাঁরা, যাতে খাবার থেকে নোংরা, কোনও দাগই ধরবে না। ফলে ডিটারজেন্ট খরচ হবে না, জল বাঁচবে, বাঁচবে পরিশ্রমও। ওয়াশিং মেশিন চালাতে খরচ হবে না বিদ্যুৎও।
3/10
Molecular Water Armor বা আণবিক জলবর্ম তৈরি করেছেন চিনের বিজ্ঞানীরা, যা জামাকাপড়ের উপর অতি সূক্ষ্ম একটি সুরক্ষামূলক আস্তরণ তৈরি করে। এর ফলে, জামা-কাপড়ের উপরিভাগে খাবার, তেল বা ধুলোকাদার দাগ ধরে না। বেশি পরিমাণ জল ছাড়া সহজেই ঝেড়ে ফেলা যায় সবকিছু।
4/10
গত ১৯ মার্চ Communications Chemistry জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, সমস্যার সমাধান বের করতে কাপড়ের বুননকে গুরুত্ব দেন বিজ্ঞানীরা। Southeast University-র মেটেরিয়াল বিজ্ঞানী চোংলিং চেং এবং Jinin University-র বিজ্ঞানী দায়াং ওয়াং এই গবেষণায় যুক্ত ছিলেন।
5/10
তাঁদের বক্তব্য, ‘ডিটারজেন্টের উপর নির্ভর না করে কাপড়ের উপরিভাগে বদল ঘটাই আমরা, যাতে শুরুতেই কাপড়ে দৃঢ় ভাবে দাগ ধরতে না পারে। ফলে একটু জল দিলেই সব দাগ উঠে যাবে। জামা কাচাকাচি করতে সময় লাগবে না’।
Continues below advertisement
6/10
কী ভাবে এই অসাধ্য সাধন হল? বিজ্ঞানীরা জানিয়েছেন, তুলো, রেশম এবং পলিয়েস্টারের কাপড়ের উপর ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত পলিমার দিয়ে পর্যায়ক্রমিক আস্তরণ বসানো হয় স্প্রে করে। বহুস্তরীয় ওই আস্তরণ এমন একটি পৃষ্ঠতল গড়ে তোলে, যা সালফার যুক্ত রাসায়নিকে সমৃদ্ধ। ওই আস্তরপণ জলের অণুকে আকৃষ্ট করে এবং কাপড়ের উপর একটি সূক্ষ্ম স্তর গড়ে তোলে।
7/10
বিজ্ঞানীরা বলেন, “এই আস্তরণকে জলবর্ম বলছি আমরা। কাপড় এবং দূষকসমূহের মাঝে দেওয়াল হিসেবে কাজ করছে বর্মটি।” তাঁদের দাবি, এর ফলে তেল, খাবার, ঘামের অবশিষ্টাংশ, অণুজীব কাপড়কে সহজে আঁকড়ে ধরতে পারে না। ফলে দাগ বসে যায় না যেমন, তেমনই কাচতে হয় না। এমনি জলের নীচে ধরলেই সব চলে যাবে।
8/10
পরীক্ষা নিরীক্ষা চলাকালীন জামাকাপড়ে কেচআপ, চিলি অয়েল, সোয় সস লাগিয়ে দেখেন বিজ্ঞানীরা। একবার জলের নীচে ধরতেই সব দাগ ধুয়ে যায়। পাশাপাশি, ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়েও দেখা যায়। কিন্তু তাতে সহজে দাগ ওঠানোই যায়নি।
9/10
শুধু তাই নয়, পরীক্ষা নিরীক্ষা চলাকালীন দেখা যায়, বেশি ডিটারজেন্ট এবং জল ব্যবহার না করায় অতিরিক্ত ওই আস্তরণের দরুণ মাইক্রোপ্লাস্টিকের নির্গমন কমেছে। ফলে পরিবেশেও ক্ষতিকর প্রভাব পড়ে না। বিজ্ঞানীদের দাবি, এভাবে জামাকাপড় পরিষ্কার করলে জল এবং বিদ্যুতের চাহিদা কমে যাবে ৮২ শতাংশেরও বেশি।
10/10
তবে জল, ডিটারজেন্ট কম লাগলেও, এক্ষেত্রে পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সেব্যাপারেও আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ব্য়াকটিরিয়া এবং ছত্রাকের ক্ষেত্রেও একই রকম কার্যকরী তাঁদের তৈরি আস্তরণ। জীবাণু, ঘাম এবং ত্বকের কোষ কাপড়ে লেগে থাকে না। ফলে এমনি জলের নীতের ধরলেই সাফ হয়ে যাবে সব কিছু। দুর্গন্ধও থাকে না। জামাকাপড় টিকবেও বেশি দিন।
Published at : 30 May 2026 10:24 AM (IST)