✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Picasso Bugs: পোকা তো নয়, যেন শিল্পকর্ম! শিল্পীর নামেই নামকরণ, বিপদে পড়লে দুর্গন্ধ ছড়ায় পিকাসো পোকা

ABP Ananda   |  12 Jan 2025 10:27 AM (IST)
Picasso Bugs: পোকা তো নয়, যেন শিল্পকর্ম! শিল্পীর নামেই নামকরণ, বিপদে পড়লে দুর্গন্ধ ছড়ায় পিকাসো পোকা

ছবি: Stanford.

1

পোকামাকড় দেখে শিউরে ওঠেন অনেকেই। আবার পোকামাকড় ভালওবাসেন অনেকে।

2

কিন্তু এমন এক পোকা রয়েছে, যাকে দেখে ভয়, ঘেন্না তো দূর, মন ভাল হয়ে যায়। পোকা নয় শিল্পকর্ম বলে মনে হয়।

3

এই পোকার নাম পিকাসো বাগ, প্রবাদপ্রতিম শিল্পী পাবলো পিকাসোর নামে নামকরণ।

4

অন্য পোকার সঙ্গে একেবারেই মেলানো যায় না এই পোকাকে। বরং গায়ের নকশা আকর্ষণই করে সকলকে।

5

পিকাসো পোকা শিল্ড ব্যাকড পোকা প্রজাতির অন্তর্ভুক্ত, অর্থাৎ পুরু খোলসের নীচে ঢাকা থাকে ডানা।

6

এর জন্য ওড়াতেও না কি অনীহা এই পোকাদের। কিন্তু তাদের ওড়ার ক্ষমতা রয়েছে যথেষ্টই।

7

জবা, তুলো-সহ বিভিন্ন গাছের পাতা খেয়ে জীবনধারণ করে পিকাসো পোকা। ফুলগাছেও বাসা বেঁধে থাকে।

8

মূলত আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, তানজানিয়া এবং ক্যামেরুনে পিকাসো পোকা দেখতে পাওয়া যায়। এই পোকাকে ঘাঁটালে গা থেকে গন্ধ বেরোয়, যা ক্ষতিকর।

9

তবে পিকাসো পোকা একেবারেই ক্ষতিকর নয়। ১৭৭৫ সালে এই পোকার আবিষ্কার করেন ডেনমার্কের বিজ্ঞানী।

10

পিকাসোর শিল্পকর্ম গোটা পৃথিবীতে জনপ্রিয়। তার সঙ্গে সাযুজ্য রেখেই নামকরণ হয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিজ্ঞান
  • Picasso Bugs: পোকা তো নয়, যেন শিল্পকর্ম! শিল্পীর নামেই নামকরণ, বিপদে পড়লে দুর্গন্ধ ছড়ায় পিকাসো পোকা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.