Mukesh Kumar Profile: সঠিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার মুকেশ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  02 Oct 2022 11:35 PM (IST)
Mukesh Kumar Profile: সঠিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার মুকেশ

ভারতীয় দলে সুযোগ পেলেন মুকেশ কুমার (ছবি: মুকেশের ফেসবুক)

1

image দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে আজ। প্রথমবার ভারতের হয়ে এই সিরিজে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার।

2

২৮ বছর বয়সি মুকেশ কুমারের জন্ম বিহারের গোপালগঞ্জে। তবে বছর দশেক আগেক তিনি বাংলায় চলে আসেন। ট্যাক্সিচালক বাবার সন্তান মুকেশ ২০১৫-১৬ রঞ্জি মরসুমে বাংলার হয়ে অভিষেক ঘটান মুকেশ।

3

এরপরেই নিয়মিতভাবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়েছেন মুকেশ। তিন বছর আগে সিএবের তরফে তাঁকে বাংলার বছরের সেরা বোলার হওয়ার পুরস্কারও দেওয়া হয়।

4

এ মরসুমে তিনি পাঁচ ম্যাচে বাংলার হয়ে ২০টি উইকেট নিয়েছেন। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ১০৯টি উইকেট।

5

এ মরসুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ভূমিকা পালন করেন মুকেশ কুমার।

6

তবে নিজের কেরিয়ারে মূলত লাল বলেই বেশি সাফল্য পেয়েছেন মুকেশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে মুকেশের রেকর্ড খুব একটা আহামরি নয়।

7

লাল বলের ক্রিকেটেই ভারত ‘এ’-র হয়ে নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। চলতি ইরানি ট্রফির প্রথম ইনিংসেও নিয়েছেন চার উইকেট।

8

ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের সুবাদেই মুকেশের জন্য জাতীয় দলের দরজা খুলে গেল। তবে তিনি প্রথম একাদশে সুযোগ পান কি না, এখন সেটাই দেখার বিষয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খেলা
  • Mukesh Kumar Profile: সঠিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার মুকেশ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন