ODI World Cup: ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন কে?
ODI World Cup Stat: সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। ঘরের মাঠে হতে চলা এই টুর্নামেন্টে এবার খেতাব জয়ের অন্যতম দাবিদার ভারতীয় ক্রিকেট দল। নজির গড়ার সামনে অধিনায়ক রোহিত শর্মাও। তালিকায়

তালিকায় গ্রেম স্মিথ ও ইমরান খান
1/9
১৯৯২-১৯৯৯ বিশ্বকাপ। তিনটি বিশ্বকাপ খেলেছেন মহম্মদ আজহারউদ্দিন। ভারত অধিনায়ক হিসেবে ৬৩৬ রান করেছেন তিনি।
2/9
তিনটি বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে মোট ৬৩৬ রান করেছেন আজহারউদ্দিন। ৬টি অর্ধশতরানও হাঁকিয়েছেন।
3/9
তালিকায় রয়েছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তিনি ১৯৯৯-২০০৭ বিশ্বকাপ পর্যন্ত দেশের জার্সিতে নেতৃত্ব দিয়েছেন।
4/9
৪টি অর্ধশতরানের সাহায্যে মোট ৮৮২ রান করেছেন ফ্লেমিং। কয়েকটি সেঞ্চুরিও রয়েছে।
5/9
তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন ইমরান।
6/9
১৯৮৩ থেকে ১৯৯২ পর্যন্ত খেলেছেন ইমরান খান। অধিনায়ক হিসেবে মোট ৬১৫ রান করেছেন তিনি।
7/9
তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংও। ২০০৩-২০১১ পর্যন্ত অজিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
8/9
দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে দুটো বিশ্বকাপ জিতেছেন। মোট ১১৬০ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতরানও করেছেন।
9/9
২০০৭-২০১১ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের অধিনায়ক ছিলেন গ্রেম স্মিথ। মোট ১৭ ম্যাচে ৬২৬ রান করেছেন তিনি।
Published at : 17 Aug 2023 06:30 AM (IST)