Asia Cup 2022: হার্দিক থেকে শাকিব, এশিয়া কাপে নজরে এই ৫ তারকা অলরাউন্ডার
Asia Cup: ভারতের হার্দিক পাণ্ড্য থেকে বাংলাদেশে শাকিব আল হাসান, এশিয়া কাপ মাতাতে পারেন এই পাঁচ অলরাউন্ডাররা।

এশিয়া কাপে নজরে থাকবেন এই ৫ অলরাউন্ডার
1/10
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড খুব ভাল না হলেও, রবীন্দ্র জাডেজার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকতেই পারে না।
2/10
ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, তিন বিভাগেই জাডেজা একা হাতেই ম্যাচের রঙ বদলে ফেলার ক্ষমতা রাখেন।
3/10
টি-টোয়েন্টিতে লেগ স্পিনারদের চাহিদা সবসময়ই আকাশ ছোঁয়া। শাদাব খান বর্তমান বিশ্বের অন্যতম সেরা লিগ স্পিনার।
4/10
পাশাপাশি ব্যাট হাতেও সহজেই তিনি যে কোনও দলের টপ অর্ডারে খেলার যোগ্যতা রাখেন।
5/10
আর রশিদ খান তো মতান্তরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের তালিকায় একেবারে শীর্ষেই আসেন।
6/10
তবে তিনি যে ব্যাট হাতেও কতটা পটু, তা আইপিএল দেখা প্রত্যেক দর্শকই জানেন
7/10
সাম্প্রতিক সময়ে শাকিব আল হাসানের থেকে অধিক দক্ষ ও ধারাবাহিক অলরাউন্ডার বিশ্ব ক্রিকেট খুব কমই দেখেছে।
8/10
একা হাতে বাংলাদেশ অধিনায়ক যে কোনও ম্যাচের রঙ বদলাতে যে দক্ষ, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
9/10
ব্যাটে হাতে ফিনিশার হার্দিকের জুড়ি মেলা ভার। তবে বর্তমানে তিনি বোলিংটাও আবার শুরু করেছেন।
10/10
হালে হার্দিক বোলিং উইকেটও নিচ্ছেন। ভারতের জন্য হার্দিকের এই ফর্ম দারুণ সুখবর। তাঁর দিকে তো এশিয়া কাপে নজর থাকবেই।
Published at : 23 Aug 2022 10:34 PM (IST)