IND vs ENG: প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাটরা, নেটে আগুন ঝড়ালেন শামি, বুমরা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  18 Jun 2022 04:13 PM (IST)
IND vs ENG: প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাটরা, নেটে আগুন ঝড়ালেন শামি, বুমরা

প্রস্তুতিতে বিরাট, শামি, বুমরারা

1

ইংল্যান্ডে পাড়ি দিয়েই প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে উড়ে গিয়েছিল ভারতীয় টেস্ট দল। (সব ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

2

একটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে। বিরাট, বুমরারা গা ঘামালেন প্রস্তুতিতে।

3

অনুশীলনে শার্দুল ঠাকুর, শুভমন গিল, নভদীপ সাইনি প্রত্যেককেই দেখা গেল চেনা মেজাজে। আইপিএলের পর ফের তাঁরা মাঠে নামতে চলেছেন।

4

নজরে বিরাট কোহলিও। সমালোচকদের জবাব দিয়ে নিজের চেনা ছন্দে ফেরার জন্য আরও একটা সুযোগ বিরাটের সামনে।

5

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে দেখা গেল ফুটবল নিয়ে জাগলিং করতে।

6

গত বছর না হওয়া শেষ টেস্ট ম্যাচটি হবে এবার। আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ভারতীয় দলকে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন বুমরা, শামি।

7

পন্থের নেতৃত্বে একটি ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই দলের অনেকেই রয়েছে টেস্ট স্কোয়াডে তাঁরা ইংল্য়ান্ডে যোগ দেবেন সিরিজের পর।

8

চেতেশ্বর পূজারাকেও অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা গেল। কাউন্টিতে প্রচুর রান করে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

9

আড়াই বছরের ওপরে নেই কোনও সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে আসন্ন ম্যাচগুলোয় শতরান পেতে মরিয়া বিরাট। সেই লক্ষ্যে অবিচল তিনি।

10

আসন্ন সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও রোহিত এখনও ইংল্যান্ডে যাননি। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খেলা
  • IND vs ENG: প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাটরা, নেটে আগুন ঝড়ালেন শামি, বুমরা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন