Euro Cup 2021: ২৭ ম্যাচ অপরাজিত ইতালির সামনে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে আসা তুরস্ক

ইতালি বনাম তুরস্ক
1/10
ইউরো কাপের ঢাকে কাঠি পড়ছে শুক্রবার। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় প্রথম ম্য়াচে মুখোমুখি ইতালি ও তুরস্ক।
2/10
রোমের স্তাদিও অলিম্পিও স্টেডিয়ামে আজ্জুরিরা (নীল জার্সি পরে মাঠে নামা দলকে এই নামেই ডাকে ইতালির সমর্থকেরা) নিজেদের প্রথম ম্যাচ খেলছে।
3/10
এবার ইউরো হচ্ছে একাধিক দেশে। রোমের হাতে ওপেনিং ম্যাচের দায়িত্ব থাকলেও টুর্নামেন্টে সবথেকে বেশি ম্যাচ দেখতে চলেছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম।
4/10
২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ইতালি। তবে এখন দারুণ ফর্মে রবের্তো মানচিনির দল।
5/10
ইউরোয় টানা দশটা কোয়ালিফাইং ম্যাচ জিতেছে ইতালি।
6/10
টানা ২৭ ম্যাচ অপরাজিত ইতালি। শেষ আট ম্যাচে একটাও গোল হজম করেনি তারা।
7/10
পিছিয়ে নেই তুরস্কও। বিশ্বচাম্পিয়ন ফ্রান্সকে যোগ্যতা অর্জন পর্বে হারিয়ে দিয়েছিল তারা।
8/10
নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে যোগ্যতা অর্জন করেছে তুরস্ক।
9/10
তুরস্কের অন্যতম শক্তি জমাট রক্ষণ। যোগ্যতা অর্জন পর্বে মাত্র তিনটি গোল হজম করেছে তারা।
10/10
ইতালি বনাম তুরস্ক ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ছবি ইতালি ও ইউরো কাপের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।
Published at : 11 Jun 2021 08:26 PM (IST)