ISl 2022: বারবার, সাতবার, ফের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান

ABP Ananda   |  30 Oct 2022 01:17 AM (IST)
ISl 2022: বারবার, সাতবার, ফের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগানের দুরন্ত জয়

1

আইএসএলে কলকাতার ময়দানে প্রথম ডার্বি। আর প্রথম ডার্বিতেই বাজিমাত এটিকে মোহনবাগানের।

2

ম্যাচে প্রথম গোলের মুখ খুললেন এটিকে মোহনবাগানের বুমৌস। খেলার ৫৬ মিনিটের মাথায় গোল করেন তিনি।

3

ম্যাচে দ্বিতীয় গোল করেন মনবীর সিংহ। তিনি ৬৫ মিনিটের মাথায় গোল করেন।

4

প্রথমার্ধে অনেকগুলো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল।

5

আইএসএলে কলকাতার ময়দানে প্রথমবার ডার্বি আয়োজিত হল। গতবার গোয়ায় বসেছিল এই আসর।

6

গোয়ায়া ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই মাঠে ফিরেছেন দর্শকরা।

7

প্রথম গোলের ক্ষেত্রে লাল হলুদের গোলকিপার কমলজিৎ সিংহ বলের গতির কাছে হার মেনে যান। হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করলেও তা পারেননি ইস্টবেঙ্গল গোলকিপার।

8

ডার্বির উত্তেজনা সবসময়ই আলাদা রকমের হয়। এই ম্যাচের তার ব্যতিক্রম হয়নি। খেলার মাঝে বারবারই হাতাহাতিতে জড়ান ২ দলের ফুটবলাররা।

9

আইএসএলে চারটি বড় ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। হতাশাই হাতে লেগেছে ইস্টবেঙ্গলের। এবারও তার ব্যতিক্রম হল না।

10

এদিন গ্য়ালারিতে ২ দলের সমর্থকদের হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। বিভিন্ন ফ্যান ক্লাব এসেছিল মাঠে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খেলা
  • ISl 2022: বারবার, সাতবার, ফের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন