Ashwin Record: একদিনে টপকে গেলেন হেরাথ-কপিলের রেকর্ড, অশ্বিনের সামনে এবার স্টেইন

abp ananda   |  06 Mar 2022 11:55 PM (IST)
Ashwin Record: একদিনে টপকে গেলেন হেরাথ-কপিলের রেকর্ড, অশ্বিনের সামনে এবার স্টেইন

R_Ashwin_(4)

1

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসাধারণ নজির গড়লেন অভিজ্ঞ অফস্পিনার আর অশ্বিন (Ravichandran Ashwin)।

2

আজ চরিত আসালাঙ্কাকে (Charith Asalanka) আউট করে টেস্টে ৪৩৫ উইকেট নিলেন অশ্বিন।

3

টেস্টে কপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪। তাঁর সেই রেকর্ড টপকে গেলেন অশ্বিন। এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন।

4

টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন।

5

আজ মোহালি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পথুম নিশাঙ্কার উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর দিনের তৃতীয় সেশনে আসালাঙ্কাকে আউট করে কপিলকে টপকে যান এই অফস্পিনার।

6

এই টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। এই টেস্টের পর তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৬।

7

চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন।

8

চলতি টেস্টে রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ ও কপিলকে টপকে টেস্টের ইতিহাসে নবম উইকেটশিকারী হয়ে গেলেন অশ্বিন।

9

এখনও যাঁরা টেস্ট ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। এক্ষেত্রে তাঁর আগে আছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

10

টেস্টে এখনও পর্যন্ত ৫৩৭ উইকেট নিয়েছেন ব্রড, অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬৪০। অশ্বিনের একেবারে সামনে এখন ডেল স্টেইন। যাঁর ঝুলিতে রয়েছে ৪৩৯ উইকেট। আর ৪ উইকেট পেলেই যে রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খেলা
  • Ashwin Record: একদিনে টপকে গেলেন হেরাথ-কপিলের রেকর্ড, অশ্বিনের সামনে এবার স্টেইন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন