sachin tendulkar: উইম্বলডনের মঞ্চে নজর কাড়লেন সচিন, স্টোকস, রুটদের থেকে কুড়োলেন অভিবাদন

সচিন তেন্ডুলকর (ছবি ইনস্টাগ্রাম)
উইম্বলডনের মঞ্চে সচিন তেন্ডুলকর। বেইজ রঙের স্যুট পরিহিত, তেন্ডুলকার, তার মুখে হাসি নিয়ে, সেন্টার কোর্টে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর।
আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে।' সচিন নিজেও হাত নেড়ে হাততালি কুড়িয়ে নেন।
অঞ্জলিকে নিয়ে এর আগেও বিভিন্ন সময় টেনিস প্রেমী সচিন তেন্ডুলকর কোর্টে ম্য়াচ দেখতে উপস্থিত হয়েছেন।
সচিন আলেকজান্ডার জেরেভের খেলা দেখতে উইম্বলডনের গ্যালারিতে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার।
টেনিস কোর্টে ক্রিকেটের কিংবদন্তিকে দেখেই প্রত্যেকে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান।
সচিন শুধু একা নন। উপস্থিত ছিলেন বেন স্টোকস ও জো রুটও। তাঁরাও হাততালি দিয়ে বরণ করেন সচিন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১০০ সেঞ্চুরির মালিক সচিন। টেস্টে ৫১ ও ওয়ান ডে-তে ৪৯ সেঞ্চুরির মালিক সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক মাস্টার ব্লাস্টার।