✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

5G: ভারতে চালু ৫জি পরিষেবা, গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেখে নিন একঝলকে

ABP Ananda   |  10 Oct 2022 11:40 PM (IST)
5G: ভারতে চালু ৫জি পরিষেবা, গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেখে নিন একঝলকে

প্রতীকী ছবি

1

ভারতের কয়েকটি শহরে ইতিমধ্যেই ৫জি সার্ভিস চালু হয়েছে। জিও এবং এয়ারটেল, এই শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করেছে।

2

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল- এই দুই সংস্থাই দাবি করেছে ২০২৩ সালের ডিসেম্বরে মাসের মধ্যে দেশের বেশিরভাগ শহরে ৫জি সার্ভিস চালু করবে তারা।

3

৫জি ফোন থাকলেই ৫জি নেটওয়ার্কের সুবিধা পাবেন না ইউজাররা। ফোন যে সংস্থা তৈরি করেছে তাদের একটি আপডেট দিতে হবে। তারপরই ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনি।

4

যদি কোনওভাবে আপনার স্মার্টফোনের মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ৫জি অপশন না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার ফোনে এখনও আপডেট যুক্ত হয়নি।

5

৫জি পরিষেবা সুবিধা পেতে হলে ৫জি ফোন এবং ৫জি সিম, এই দুটো জিনিস থাকা প্রয়োজন। এর পরে অবশ্য স্মার্টফোনের সেটিংসেও কিছু পরিবর্তন করতে হবে। তারপরেই ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন আপনি।

6

ফোনের মোবাইল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ৫জি নেটওয়ার্ক মোড সিলেক্ট করলে আপনার ফোনে ৫জি পরিষেবা এনাবেল হয়ে যাবে।

7

এয়ারটেল এবং জিও ইউজাররা বর্তমানে যে সিম ব্যবহার করছেন সেখানেই ৫জি সার্ভিস পাবেন। আলাদা করে সিম কেনার প্রয়োজন নেই। কিংবা সিম পরিবর্তনেরও দরকার নেই।

8

৪জি সার্ভিসের তুলনায় অনেক গুণ বেশি স্পিড পাবেন ৫জি নেটওয়ার্কে। India Mobile Congress (IMC) ইভেন্টে বলা হয়েছে ৫জি সার্ভিসে ডাউনলোড স্পিড 306Mbps এবং আপলোড স্পিড 25.4Mbps।

9

রিলায়েন্স জিও-র তরফে ৫জি পরিষেবা উপলব্ধ হয়েছে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে। তবে কর্তৃপক্ষের লক্ষ্য ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা চালু করবে তারা।

10

ভারতী এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। চলতি বছরের শেষের মধ্যে বড় বড় এবং গুরুত্বপূর্ণ মেট্রোপলিটান শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করার চেষ্টায় রয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। আর ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত বড় শহরে ৫জি সার্ভিস চালু করতে চায় এয়ারটেল কর্তৃপক্ষ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • 5G: ভারতে চালু ৫জি পরিষেবা, গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেখে নিন একঝলকে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.